UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালেই ধুন্ধুমার, সূচিতে ফেভারিট স্পেনের ক্লাবগুলি
UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার লড়াই ধুন্ধুমার হতে চলেছে। আজ সুউৎজারল্যান্ডের নিয়নে হলো সূচি ঘোষণা।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলাগুলি হবে এপ্রিলের ৯ ও ১০ তারিখ। দ্বিতীয় লেগের খেলাগুলি হবে এপ্রিলের ১৬ ও ১৭ তারিখ।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের খেলাগুলি কবে হবে তাও ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। সেমিফাইনালের প্রথম লেগের খেলা দেওয়া হয়েছে এপ্রিলের ৩০ তারিখ এবং মে মাসের ১ তারিখ। দ্বিতীয় লেগের খেলাগুলি হবে মে মাসের ৭ ও ৮ তারিখ। জুনের ১ তারিখ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হবে ফাইনাল।
কোয়ার্টার ফাইনালে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের খেলা পড়েছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে। বার্সেলোনার প্রতিপক্ষ পিএসজি। প্রিমিয়ার লিগের আর্সেনাল খেলবে বুন্দেশলিগার বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। আতলেতিকো মাদ্রিদের খেলা পড়েছে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে।
Real Madrid vs Man City #UCLdraw pic.twitter.com/NQA9yFsIoW
— UEFA Champions League (@ChampionsLeague) March 15, 2024
আর্সেনাল-বায়ার্ন ম্যাচের জয়ী দল সেমিফাইনাল খেলবে ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে। আতলেতিকো-বরুসিয়া ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে ফাইনালে ওঠার লক্ষ্যে নামবে বার্সেলোনা বা পিএসজির মধ্যে কোনও একটি দল।
সূচি অনুযায়ী সেমিফাইনালে তিনটি স্প্যানিশ দলের খেলার সম্ভাবনা থাকছে। সেগুলি হলো রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। প্রিমিয়ার লিগের দল বলতে থাকছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। যদিও তাদের বেশ শক্ত প্রতিপক্ষকে সামলেই শেষ চারের টিকিট আদায় করতে হবে।
আর্সেনালকে সামলাতে হবে হ্যারি কেনের চ্যালেঞ্জ। ইংল্যান্ডের তারকা ইতিমধ্যেই চলতি মরশুমে ৩৬টি গোল করে দারুণ ছন্দে রয়েছেন। রাউন্ড অব সিক্সটিনে ম্যানচেস্টার সিটি দুই লেগের পর ৬-২ ব্যবধানে হারিয়েছে এফসি কোপেনহেগেনকে। আরবি লিপজিগকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে এসেছে রিয়াল মাদ্রিদ।
পিএসজি ৪-১ ব্যবধানে পিছনে ফেলেছে রিয়াল সোসিয়েদাদকে। বার্সেলোনা দুই লেগের শেষে ৪-২ ব্যবধানে হারিয়েছে নাপোলিকে। আর্সেনাল পেনাল্টি শ্যুটআউটে পোর্তোর দৌড় থামিয়েছে। বায়ার্ন মিউনিখ প্রথম লেগে লাজিওর কাছে হেরে গেলেও দ্বিতীয় লেগে দারুণভাবে কামব্যাক করেছে। আতলেতিকো পেনাল্টিতে হারিয়েছে গতবারের ফাইনালিস্ট ইন্টার মিলানকে। বরুসিয়া ডর্টমুন্ড রাউন্ড অব সিক্সটিনে দুই লেগের শেষে ৩-১ ব্যবধানে হারায় পিএসভিকে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ













Click it and Unblock the Notifications