রাফায়েল নাদালের বক্তব্যে ভাষা হারিয়েছেন! লিওনেল মেসির প্রতিক্রিয়াও মন জিতল ভক্তদের
রাফায়েল নাদাল বলেছিলেন এবারের লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডসে সেরা ক্রীড়াবিদের পুরস্কার পাওয়ার যোগ্য লিওনেল মেসি। তারই প্রতিক্রিয়া জানালেন লিওনেল মেসি।
রাফায়েল নাদালের প্রশংসায় পঞ্চমুখ লিওনেল মেসি। একে অপরের প্রতি তাঁদের সম্ভ্রমের বিষয়টি সামনে আনল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস। চলতি বছরের সেরা হওয়ার দৌড়ে রয়েছেন রাফায়েল নাদাল, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেরা। যদিও নাদালের ভোট গিয়েছে মেসির দিকেই। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় নাদালকে নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন মেসি।

নাদাল ও মেসির পোস্ট ভাইরাল
নাদাল গতকালই ইনস্টাগ্রামে লিখেছিলেন, লরিয়াস স্পোর্টসনম্যান অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নিজেকে মনোনীত হতে দেখে সম্মানিত। যদিও এই পুরস্কারটি পাওয়ার যোগ্য মেসিই। উল্লেখ্য, এই লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০২৩ সালে বর্ষসেরা ক্রীড়াবিদের মনোনয়ন যাঁরা পেয়েছেন তাঁরা হলেন আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসি, ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে, মোটর রেসিংয়ে নেদারল্যান্ডসের পাইলট ম্যাক্স ভার্স্টাপেন, সুইডেনের অ্যাথলিট মন্ডো ডুপ্লান্টিস, স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল ও মার্কিন বাস্কেটবল প্লেয়ার স্টিফেন কারি।

অভিভূত লিও
এরপর নাদালের ইনস্টাগ্রাম স্টোরির প্রেক্ষিতে লিওনেল মেসি সোশ্যাল মিডিয়াতেই লিখেছেন, যেভাবে তিনি আমার সম্পর্কে বলেছেন তাতে আমি ভাষা হারিয়েছি। নাদালকে এজন্য ধন্যবাদ। কোর্টে নেমে যেভাবে তিনি নিজেকে উজাড় করে দেন তাতে এই পুরস্কার-সহ সব কিছু পাওয়ার যোগ্য নাদাল, এমন কথাও উল্লেখ করেছেন মেসি। তাঁকে উইনার হিসেবেও অভিহিত করেছেন। একইসঙ্গে যাঁরা মনোনীত হয়েছেন তাঁদের প্রত্যেকের প্রশংসা করে মেসি লিখেছেন, প্রতিযোগিতার এখনও অনেক বাকি। বাস্তবে প্রত্যেকেই লরিয়াস স্পোর্টস পুরস্কার পাওয়া যোগ্য দাবিদার।

সৌজন্য ও সম্ভ্রমের নজির
২০২১ সালে রাফায়েল নাদাল এই পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বাস দেখিয়েছিলেন আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি তখন একটি ভিডিও বার্তায় বলেছিলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায়কে সম্বল করে এত বছর ধরে শীর্ষে থাকার মধ্যে দিয়ে আপনি সকলের কাছেই এক মহান দৃষ্টান্ত হিসেবে নিজেকে উপনীত করেছেন। আবার নাদালও যে মেসিতে কতটা মুগ্ধ তা প্রকাশ করেছেন বিশ্বকাপের সময়। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে তিনি লিওনেল মেসি ও আর্জেন্তিনাকে সমর্থন করছেন। মেসির হাতে বিশ্বকাপ ওঠার সময় তাঁর চোখ বেয়ে আনন্দাশ্রু নেমে আসার কথাও গোপন রাখেননি রাফা।

সবচেয়ে বেশিবার ফেডেরার
উল্লেখ্য, ২০০০ সাল থেকে এই পুরস্কার দেওয়ার রীতি চালু রয়েছে। সবচেয়ে বেশি ৫ বার এই পুরস্কার পেয়েছেন রজার ফেডেরার (২০০৫ থেকে ২০০৮ ও ২০১৮)। টাইগার উডস (২০০০, ২০০১), মাইকেল শ্যুমাখার (২০০২ ও ২০০৪), লান্স আর্মস্ট্রং (২০০৩), উসেইন বোল্ট (২০০৯, ২০১০, ২০১৩, ২০১৭), রাফায়েল নাদাল (২০১১, ২০২১), নোভাক জকোভিচ (২০১২, ২০১৫, ২০১৬, ২০১৯), সেবাস্তিয়ান ভেটেল (২০১৪), লুইস হ্যামিলটন ও লিওনেল মেসি (২০২০) ও ম্য়াক্স ভার্স্টাপেন (২০২২) পুরুষদের বিভাগে সেরা ক্রীড়াবিদের এই পুরস্কার জিতেছেন।
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications