Lionel Messi: সোশ্যাল সাইটে রেকর্ড ভক্ত সংখ্যা মেসির, কিন্তু রাজপুত্র ফলো করেন ছয়টি ক্লাবকে, জানুন তালিকা
মাঠের মতোই মাঠের বাইরেও সমান জনপ্রিয় মেসি। সমাজ মাধ্যমগুলিতে রয়েছে লিও মেসির রেকর্ড ভক্ত সংখ্যা। ইনস্টাগ্রামে রয়েছে তাঁর ৪৯৯ মিলিয়ন ফলোয়ার্স। কিন্তু জানেন কি মেসি ফলো করেন কাদের? বা কোন কোন ফুটবল ক্লাবগুলি রয়েছে মেসির পছন্দের তালিকায়? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
মেসি ইনস্টাগ্রামে মোট ৩০৫টি অ্যাকাউন্ট ফলো করেন, এরমধ্যে রয়েছে ছয়টি ফুটবল ক্লাবও। কিন্তু কোন ক্লাবগুলির অ্যাকাউন্ট রয়েছে মেসির ফলো লিস্টে। এই তালিকায় আছে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি। এছাড়াও রয়েছে তাঁর যৌবনের উপবন বার্সা। আর্জেন্টিনার দুটি ক্লাবের অ্যাকাউন্টও রয়েছে মেসির ফলো লিস্টে।

এদিকে মেজর লিগ সকার শুরুর আগে ফের হংকং ম্যাচে না খেলা নিয়ে মুখ খুললেন মেসি। হংকংয়ে না খেলায় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ক্ষুব্ধ হয়েছে চিন। এই প্রেক্ষাপটে মেসি ফের একবার জানিয়েছেন, চোটের জন্যবই হংকংয়ে ম্যাচ খেলতে পারেননি তিনি। এর পিছনে কোনও রাজনৈতিক বা কূটনৈতিক কারণ ছিল না।
গত ২৯ জানুয়ারি আল হিলালের বিরুদ্ধে ম্যাচে মেসির হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল। সে কারণে আল নাসেরের ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। এরপর সৌদি আরবের আল নাসরের কাছে ৬-০ ব্যবধানে প্রীতি ম্যাচে পরাজয়ের শেষ কয়েক মিনিটের জন্য মাঠে নামেন। হংকং একাদশের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে বেঞ্চেই বসে থাকেন আর্জেন্টাইন তারকা।
উন্মাদনা থাকলেও, মেসিকে হংকং স্টেডিয়ামে ম্যাচে খেলানো হয়নি। দ্বিতীয়ার্ধে ক্রমেই জোরাল হতে থাকে দর্শকদের শোরগোল।রবিবারের বহুল আলোচিত প্রদর্শনী ম্যাচটি শেষ হয় ভক্তদের কটাক্ষের মাঝে। এর লক্ষ্য ছিলেন ইন্টার মিয়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম। হ্যামস্ট্রিং স্ট্রেনের কারণে মেসি না খেলায় অর্থ ফেরত দাবি করে সকলে।
মেসি আগেই বলেছিলেন বলেছেন, 'দুর্ভাগ্যবশত ফুটবলে এমন ঘটনা যখন-তখন ঘটতে পারে। যে কোনও ম্যাচ আমরা চোট পেতে পারি। তেমনই ঘটেছে আমার সঙ্গে। হংকং ম্যাচ যে কারণে খেলতে পারিনি। এটা আমার কাছেও অত্যন্ত খারাপ লাগার ব্যাপার। কারণ, আমি সব সময় খেলতে ভালোবাসি। আমিও ফুটবল ম্যাচটা খেলতে চেয়েছিলাম। খুব ভালো করে জানি, ওই ম্য়াচটা দেখার জন্য মুখিয়ে ছিল সবাই। খারাপ লাগছে খেলতে পারিনি বলে।'












Click it and Unblock the Notifications