Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ক্রিশ্চিয়ানো নন, সেরা মেসিই, রোনাল্ডোর সঙ্গে অনুশীলন করা আবুবকর বলে গেলেন আল নাসের ছাড়ার আগে

ক্রিশ্চিয়ানো নন, সেরা মেসিই, রোনাল্ডোর সঙ্গে অনুশীলন করা আবুবকর বলে গেলেন আল নাসের ছাড়ার আগে

চুক্তি থাকলেও এবং চলতি মরসুমে ভাল ছন্দে থাকা স্বত্ত্বেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে জায়গা করে দেওয়ার জন্য আল নাসের ছাড়তে হয়েছে ক্যামেরুনের ফরোয়ার্ড ভিনসেন্ট আবুবাকারকে। কিন্তু ক্লাব ছেড়ে যাওয়ার আগে জানিয়ে গেলেন তিনি বরাবর মনে করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে ভাল ফুটবলার লিওনেল মেসি।

রোনাল্ডোর থেকে ভাল ফুটবলার মেসি মনে করেন আবুবাকর:

রোনাল্ডোর থেকে ভাল ফুটবলার মেসি মনে করেন আবুবাকর:

মুন্ডো ডিপোর্টিভোতে এনটিভি স্পরকে উল্লেখ করে করা প্রতিবেদনে বলা হয়েছে, ভিনসেন্ট আবুবাকর বলেছেন, "আমি সব সময় মনে করতাম রোনালল্ডোর থেকে ভাল ফুটবলার মেসি। কিন্তু ওর সঙ্গে অনুশীলন করার পর আমি জানি আমি ঠিক।" ব্রাজিলের বিরুদ্ধে কাতার বিশ্বকাপ ২০২২-এ ক্যামেরুনের জার্সিতে গোল করেন ভিনসেন্ট আবুবকর। তাঁর গোলেই ব্রাজিলকে পরাজিত করেছিল ক্যামেরুন।

আল নাসেরে যোগ দিয়ে ভাল ছন্দে ছিলেন আবুবাকর:

আল নাসেরে যোগ দিয়ে ভাল ছন্দে ছিলেন আবুবাকর:

৩০ বছর বয়সী আবুবাকর ২০২১ সালে সই করেন আল নাসেরে। সই করার পর থেকে ৩৪ ম্যাচে ১২ গোল করেছেন আবুবাকর। সৌদি লিগের নিয়মের কারণে আল নাসের ছাড়তে হচ্ছে ক্যামেরুনের স্ট্রাইকারকে। রোনাল্ডোকে স্কোয়াডে জায়গা করে দেওয়ার জন্য এক জন বিদেশিকে ছাড়তেই হতো আল নাসেরকে, কারণ সৌদি আরবের ক্লাব ফুটবলের নিয়ম অনুযায়ী এক জন ক্লাব সর্বাধিক ৮ জন বিদেশি ফুটবলারকে রেজিস্টার করানো যায়। পর্তুগিজ মহাতারকাকে সই করানোর আগেই এই বিষয়টা জানত আল নাসের।

ভিনসেন্ট আবুবাকরকে ক্ষতিপূরণ দেবে আল নাসের:

ভিনসেন্ট আবুবাকরকে ক্ষতিপূরণ দেবে আল নাসের:

যৌথ সমঝোতায় ভিনসেন্ট আবুবাকরের সঙ্গে চুক্তি ছেদ করেছে আল নাসের। মেয়াদের আগেই চুক্তি ভঙ্গ করার জন্য ক্যামেরুনের ফরোয়ার্ডকে ক্ষতিপূরণ দেবে ক্লাব। ডেইলি মেলে এই রকমটাই জানানো হয়েছে।

আল নাসেরের জার্সিতে ২২ তারিখ নামতে পারবেন রোনাল্ডো:

আল নাসেরের জার্সিতে ২২ তারিখ নামতে পারবেন রোনাল্ডো:

যদিও আল নাসেরের জার্সিতে মাঠে নামার জন্য ২২ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। গত বছর নভেম্বর মাসে এভারটনের বিরুদ্ধে গুডিসন পার্কে অ্যাওয়ে ম্যাচে হেরে যাওয়ার পর মাথা গরম করে এক তরুণ সমর্থকের ফোন আছড়ে ভেঙে দিয়েছিলেন রোনাল্ডো। এই কারণে দুই ম্যাচ নির্বাসিত হতে হয় ক্রিশ্চিয়ানোকে। ইতিমধ্যে দুই ম্যাচের মধ্যে একটি ম্যাচে নির্বাসন কাটিয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল তাই'ই-এর বিরুদ্ধে আল নাসেরের ২-০ গোলে জেতার ম্যাচে ভিআইপি বক্স থেকেই দলের জয় উপভোগ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১৪ জানুয়ারি আল শাবাবের বিরুদ্ধে ম্যাচেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠে নামতে পারবেন না। ২২ জানুয়ারি আল ইত্তিফাকের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+