২০২৬ ফিফা বিশ্বকাপ কি খেলবেন মেসি? দিলেন বড় আপডেট, জানালেন মনের কথা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি ২০২৬ সালের বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তিনি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি নিজের শারীরিক অবস্থার উপর নজর রাখবেন। ইন্টার মায়ামির ৩৮ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন এবং তিনি আশা করছেন, উত্তর আমেরিকায় আগামী বছর তাঁর দল যখন শিরোপা রক্ষা করতে নামবে, তখন তিনি মাঠে উপস্থিত থাকতে পারবেন।
আটবারের ব্যালন ডি'অর জয়ী মেসি এক সাক্ষাৎকারে বলেছেন, আগামী বছর তাঁর শরীর কেমন অনুভব করে তা দেখে তিনি সিদ্ধান্ত নেবেন যে, তিনি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত বিশ্বকাপে খেলতে পারবেন কিনা। জুন মাসে ৩৯ বছর বয়সী হতে চলা মেসি বলেছেন, "বিশ্বকাপে থাকাটা অসাধারণ কিছু এবং আমি তা করতে পছন্দ করব।"

মেসি আরও যোগ করেন, "আমি সেখানে থাকতে চাই, সুস্থ থাকতে চাই এবং আমার জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই।" তিনি বলেন, "ইন্টারের সঙ্গে আগামী বছর প্রাক-মরসুম শুরু করার পর আমি প্রতিদিন মূল্যায়ন করব যে আমি সত্যিই একশো শতাংশ দিতে পারছি কিনা। জাতীয় দলের জন্য কতটা উপকারী হতে পারছি। তারপর সিদ্ধান্ত নেব।"
২০০৪ সাল থেকে পেশাদার ফুটবল খেলছেন মেসি। তিনি ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আরও একবার উজ্জ্বল হতে চান। মেসি বলেন, "আমি সত্যিই আগ্রহী, কারণ এটি আরও একটি বিশ্বকাপ। আমরা গত বিশ্বকাপ জিতেছি এবং টাইটেল ডিফেন্ড করাটা দারুণ হবে। জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই একটি স্বপ্ন। বিশেষ করে অফিসিয়াল প্রতিযোগিতাগুলিতে।"
১৭ বছর বয়সে বার্সেলোনার লা লিগায় অভিষেক হয়েছিল মেসির। এরপর তিনি ২০২১ সালে প্যারিস সাঁ জাঁ-য় যোগ দেন এবং ২০২৩ সালে এমএলএস-এ পাড়ি জমান। মিয়ামিতে বসবাস সম্পর্কে মেসি বলেন, "সত্যি বলতে, এখানকার সবকিছুই আমার ভালো লাগে।" তিনি আরও বলেন, "আমি বার্সেলোনায় দীর্ঘ সময় কাটিয়েছি, যা আমার কাছে একটি অসাধারণ শহর, যেখানে আমি বড় হয়েছি এবং অনেক দারুণ মুহূর্ত কাটিয়েছি, যা আমরা খুব মিস করি।"
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications