এটিকে মোহনবাগানে করোনার থাবা! আইএসএলে স্থগিত আজকের ওডিশা এফসি ম্যাচ

আইএসএলের জৈব সুরক্ষা বলয়ে এবার করোনার থাবা। করোনা পরিস্থিতিতে গোয়ার দর্শকশূন্য স্টেডিয়ামেই হচ্ছে আইএসএলের সব ম্যাচ। কিন্তু তাতেও ঠেকানো গেল না করোনার থাবা। অসমর্থিত সূত্রের খবর, রয় কৃষ্ণ করোনা আক্রান্ত হয়েছেন। তারই জেরে আজকের এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ওডিশা এফসি ম্যাচ স্থগিত করে দিল আইএসএল কর্তৃপক্ষ। এই ম্যাচটি পরবর্তী সময়ে আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।

এটিকে মোহনবাগানে করোনার থাবা! আইএসএলে স্থগিত আজকের ম্যাচ

(ফাইল ছবি)

এটিকে মোহনবাগানের একজন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন। তারপরই আজকের ম্যাচ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত। আজ আইএসএলে ডাবল হেডার ছিল। ফলে ফতোরদার এটিকে মোহনবাগান বনাম ওডিশা এফসি ম্যাচ স্থগিত করে দেওয়া হলেও রাত সাড়ে ৯টা থেকে ব্যাম্বোলিমে এফসি গোয়া বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচটি হবে নির্ধারিত সূচি মেনেই। আইএসএলের তরফে জানানো হয়েছে, এটিকে মোহনবাগানের ফুটবলারের করোনা ধরা পড়ার পর ফুটবলার ও সাপোর্ট স্টাফদের সুরক্ষা নিশ্চিত করতেই মেডিক্যাল টিমের পরামর্শ মেনে ম্যাচটি স্থগিত করা হয়েছে।

ওডিশা এফসি ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চারে এটিকে মোহনবাগান। আজ ওডিশাকে হারালেই পয়েন্ট তালিকার এক নম্বর জায়গাটি দখল করতে পারতো হুয়ান ফেরান্দোর দল। কেন না, জিতলে ১৮ পয়েন্ট হয়ে যেত বাগানের। শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির ১০ ম্যাচে রয়েছে ১৭ পয়েন্ট। হায়দরাবাদ এফসির ৯ ম্যাচে এবং জামশেদপুর এফসির ১০ ম্যাচে রয়েছে ১৬ পয়েন্ট করে। আজ এটিকে মোহনবাগানের টুইটার হ্যান্ডলে সকাল ১১টা ৩ মিনিটে ওডিশা ম্যাচের আগে কোচের বক্তব্যের ভিডিও পোস্ট করা হয়। তার ঘণ্টা চারেকের মধ্যেই ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত।

কোন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন তা এখনও জনসমক্ষে আনা হয়নি। কনকাসনের কারণে আগের ম্যাচে কার্ল ম্যাকহিউকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। আজ তাঁর খেলার কথাও ছিল না। যদিও তিনি এখন বিপন্মুক্ত। ফলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে কীভাবে সংক্রমণ ছড়াল সেই প্রশ্ন উঠছে। কার্লই হাসপাতালে গিয়ে সংক্রমণের কবলে পড়লেন কিনা তা নিয়ে চলতে থাকে জল্পনা। এরই মধ্যে সূত্র মারফত জানা যায়, রয় কৃষ্ণ করোনা আক্রান্ত হয়েছেন। পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়া আজ সম্ভব না হওয়ায় হতাশ সবুজ-মেরুন ভক্তরা। করোনা-আক্রান্ত ফুটবলারের আরোগ্য কামনার পাশাপাশি শিবিরে যাতে আর কেউ আক্রান্ত না হন সেই প্রার্থনাই করা হচ্ছে। চলতি আইএসলে এটিকে মোহনবাগান জয় পেয়েছে কেরালা ব্লাস্টার্স, এসসি ইস্টবেঙ্গল, নর্থইস্ট ইউনাইটেড এফসি, এফসি গোয়ার বিরুদ্ধে। আগের ম্যাচে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+