আইএসএলে করোনা হানায় ফের স্থগিত ম্যাচ! হায়দরাবাদের বিরুদ্ধে দল নামানোর জায়গায় নেই জামশেদপুর

আইএসএলে ফের স্থগিত হয়ে গেল ম্যাচ। বিভিন্ন দলে করোনা থাবা বসালেও লিগ কিছুতেই বন্ধ করা হচ্ছে না। আজ ব্যাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে জামশেদপুর এফসি ও হায়দরাবাদ এফসির মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর ২ ঘণ্টা আগে তা স্থগিত করার কথা জানায় আইএসএল কর্তৃপক্ষ।

হায়দরাবাদের বিরুদ্ধে দল নামানোর জায়গায় নেই জামশেদপুর

এক বিবৃতিতে জানানো হয়েছে, আজকের ম্যাচে জামশেদপুর এফসি দল নামানোর মতো পরিস্থিতিতে নেই। সে কারণে জামশেদপুর এফসি ও হায়দরাবাদ এফসির মধ্যে ম্যাচটি পরে আয়োজনের জন্য নতুন সূচি জানানো হবে। জৈব সুরক্ষা বলয়ে থাকা সকলের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে মেডিক্যাল টিমের পরামর্শেই এদিনের ম্যাচটিও স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির দিকে লিগ কর্তৃপক্ষ ও ক্লাবগুলি নজর রাখছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্যেই গতকালই ক্লাবগুলির সঙ্গে বৈঠকের পর লিগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইএসএলের জৈব সুরক্ষা বলয়ে করোনা সংক্রমণের জেরে এই নিয়ে চতুর্থ ম্যাচটি স্থগিত করা হলো। ৮ জানুয়ারি এটিকে মোহনবাগানের ওডিশা এফসি ম্যাচ এবং গত শনিবারের বেঙ্গালুরু এফসি ম্যাচ স্থগিত করা হয়েছিল। গতকাল বিকেল ৪টে ১৫ নাগাদ জানানো হয় কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি এফসি ম্যাচটি স্থগিত হওয়ার কথা। আইএসএলের খেলা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। আজ বিকেল ৫টা ৩০ মিনিটে হায়দরাবাদ-জামশেদপুর ম্যাচ স্থগিতের কথা জানানো হয়েছে। যদিও এফএসডিএলের সিইও মার্টিন বেইন জানিয়েছিলেন, যদি কোনও দল ১৫ জন ফুটবলার নামানোর জায়গায় না থাকে তাহলে সেই ম্যাচটি পরে আয়োজনের চেষ্টা করা হবে। ১১ জানুয়ারি এসসি ইস্টবেঙ্গলকে হারানোর পর থেকেই হোটেলবন্দি জামশেদপুর। গতকাল অবধি খবর ছিল, হায়দরাবাদ এফসি, চেন্নাইয়িন এফসি ও মুম্বই সিটি এফসি ছাড়া সব দলই আইসোলেশনে। এফসি গোয়া কয়েকজন ফুটবলারকে নিয়ে সেসা মাঠে অনুশীলনের অনুমতি পেয়েছে। সূত্রের খবর, আটটি জৈব সুরক্ষা বলয়ে প্রায় ৬০ জন করোনা পজিটিভ। এটিকে মোহনবাগান, এফসি গেয়া ও এসসি ইস্টবেঙ্গলেরই ৩৭ জন রয়েছেন।

কাল ওডিশা এফসির সঙ্গে নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ রয়েছে। নর্থইস্ট আজ সাংবাদিক বৈঠক বাতিল করে। গতকাল এফসি গোয়া অনুশীলন করেছিল। আজ এসসি ইস্টবেঙ্গল অনুশীলন করেছে। বুধবার লাল হলুদের সঙ্গে এফসি গোয়ার ম্যাচ। আজ নতুন কোচ মারিও রিভেরার তত্ত্বাবধানে অনুশীলন করেছে লাল হলুদ। ওডিশা এফসির আজ অনুশীলনের সূচি রয়েছে। ফলে ফের কোনও ম্যাচ স্থগিত হবে কিনা তা বলা যাচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+