ISL 2023-24: শুধু আইএসএল ট্রফি নয়, বিশাল-কামিংসরা জিততে পারেন আরও একাধিক পুরস্কার
আগামী শনিবার আইএসএল ফাইনাল খেলতে নামছে মোহনবাগান এসজি। ঘরের মাঠে মুম্বই সিটি এফসিকে হারাতে পারলেই মরশুমে তৃতীয় খেতাব ঘরের তুলবে সবুজ মেরুন। ডুরান্ড কাপ, লিগ শিল্ড আগেই জিতেছে এবার লক্ষ্য আইএসএল ট্রফি। শনিবার শুধু আইএসএল ট্রফিই নয় একইসঙ্গে আরও বেশ কিছু পুরস্কার জয়ের দৌড়ে রয়েছেন মোহনবাগান কোচ ফুটবলাররা।
প্রথমেই আসা যাক সেরা গোলরক্ষকের কথায়। এই পুরস্কারের জন্য দৌড়ে আছেন মোহনবাগান এসজির বিশাল কাইথ এবং মুম্বইয়ের টেম্পা লাচেম্পা। দুই জনেই ৯টি করে ম্যাচ ক্লিন সিট রেখেছেন। ম্যাচ খেলার সময়েই নিরিখে এগিয়ে আছেন বিশাল। ২০২২-২৩ মরশুমেও আইএসএলে সোনার গ্লাভস জিতেছিলেন বিশালই। এবারও এই পুরস্কারের দৌড়ে এগিয়ে বিশালই।

এবার আসা যাক সেরা ফুটবলার বা সোনার বলের লড়াইয়ে কে আছেন মোহনবাগানের পক্ষ থেকে আছেন দিমিত্রি। ১০ গোল করার পাশাপাশি সাতটি গোলে তাঁর অবদান আছে। ফলে অজি তারকা বিদেশি এবার সোনার বল জয়ের লড়াইয়ে প্রবল আছেন। সেরা ভারতীয় ফুটবলার হওয়ার দৌড়ে প্রবল ভাবেই আছেন মুম্বইয়েক ছাংতে। তবে লড়াইয়ে আছেন মোহনবাগানের মণবীর সিংও। গোটা টুর্নামেন্ট জুড়ে দুরন্ত পারফরম্যান্স করেছে। এমনকি সাতটি গোলে অ্যাসিস্ট করেছেন। নিজেও গোল করেছেন।
সেরা উদীয়মান ফুটবলার হিসেবে মোহনবাগান দলের পক্ষ থেকে লড়াইয়ে আছেন অভিষেক সূর্যবংশী। সবার শেষে আসা যাক সেরা কোচের লড়াইয়ে। এখানেও হট ফেভারিট বাগানের অ্যান্তোনিও লোপেজ হাবাস। আইএসএলের মাঝপথ থেকে দলের হাল ধরেন। ইতিমধ্যেই দলকে শিল্ড জিতিয়েছেন। ফাইনাল জেতাতে পারলে হাবাসই হতে পারেন সেরা কোচ।
নতুন মরশুমে আরও বড় চমক দেওয়ার জন্য তৈরি হচ্ছে মোহনবাগান এসজি। সবুজ মেরুন জার্সিতে দেখা যেতে পারে জ্যামি ম্যাকলারেনকে। মেলবোর্ন সিটির তারকা ফুটবলারের নাম বেশ কয়েকদিন ধরেই ভাসছিল, বুধবার সন্ধ্যা পর্যন্ত যা খবর তাতে অজি তারকা ফুটবলারের সঙ্গে কথা বার্তা অনেক দূর এগিয়েছে।
-
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications