নর্থইস্ট ইউনাইটেড থেকে এটিকে মোহনবাগানে এই ভারতীয় ডিফেন্ডার, চুক্তি কত বছরের?
নর্থইস্ট ইউনাইটেড থেকে এটিকে মোহনবাগানে এলেন এই ভারতীয় ডিফেন্ডার, চুক্তি কত বছরের?
নর্থইস্ট ইউনাইটেড থেকে এটিকে মোহনবাগানে এলেন আশুতোষ মেহতা। মঙ্গলবার টুইট করে সবুজ-মেরুন শিবিরের তরফে এ কথা জানানো হয়েছে। এটিকে মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়ে আপ্লুত হয়েছেন ওই ভারতীয় ডিফেন্ডারও। একই সঙ্গে নিজের পুরনো ক্লাবকে বিদায় সম্ভাষণ জানাতেও ভোলেননি আশুতোষ। সবমিলিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।
|
এটিকে মোহনবাগানে আশুতোষ
আইএসএল শুরুর আগে ভারতীয় ডিফেন্ডার তথা রাইট ব্যাক আশুতোষ মেহতাকে সই করাল এটিকে মোহনবাগান। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছে গত মরসুমের রানার্সরা। আগামী তিন বছর সবুজ-মেরুন জার্সিতে আশুতোষকে খেলতে দেখা যাবে। এই খবরে উচ্ছ্বসিত হয়েছেন সবুজ-মেরুন ফ্যানরা।
|
নর্থইস্ট ইউনাইটেড থেকে এটিকে মোহনবাগানে
আইএসএলের গত মরসুমে নর্থইস্ট ইউনাইডের হয়ে দুর্দান্ত খেলেছিলেন আশুতোষ মেহতা। ফলস্বরূপ তিনি ভারতীয় দলেও ডাক পান। রক্ষণভাগকে মজবুত করতে সেই দাপুটে রাইট ব্যাকের জন্যই ঝাঁপিয়েছিল সবুজ-মেরুন। কলকাতায় ফিরতে পেরে আপ্লুত হয়েছেন ফুটবলার নিজে। এক টুইট বার্তায় তিনি লিখেছেন 'এই জীবনের সব ঘাম সব রক্ত সবুজ-মেরুন, জয় মোহনবাগান'। অন্যদিকে নিজের পুরনো ক্লাব নর্থইস্ট ইউনাইটেডকে ধন্যবাদ জানিয়ে বড়সড় বিবৃতি লিখে বিদায় সম্ভাষণ জানিয়েছেন আশুতোষ।
|
এর আগেও সবুজ-মেরুনে খেলেছেন আশুতোষ
এই প্রথম নয়, এর আগেই সবুজ-মেরুনে খেলেছেন আশুতোষ মেহতা। ২০১৯-২০২০ মরসুমে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই ডিফেন্ডার। সে বছর কলকাতার দলের হয়ে তিনি ১৮টি ম্যাচ খেলেছিলেন। ২০১৭-২০১৮ মরসুমের আইএসএলে এটিকে-র অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সুরাতের ফুটবলার। তাঁর অভিজ্ঞতা আগামী আইএসএলে এটিকে মোহনবাগানের কাজে আসবে বলে মনে করেন ফুটবল প্রেমীরা।

জনি কাউকোর পর বড় সই
কয়েক দিন আগেই ফিনল্যান্ডের হয়ে ইউরো কাপ দাপিয়ে খেলা জনি কাউকোকে সই করিয়ে চমক জাগিয়েছিল এটিকে মোহনবাগান। এবার আশুতোষ মেহতার অন্তর্ভূক্তি যে দলকে আঁটোসাঁটো করবে, তা বলার অপেক্ষা রাখে না। এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস ভারতীয় ডিফেন্ডারের খেলা পছন্দ করেন। আশুতোষের অন্তর্ভূক্তিতে দলে ভারসাম্য বজায় থাকবে বলে বিশ্বাস করেন স্প্যানিশ প্রশিক্ষক।












Click it and Unblock the Notifications