কেরালার আত্মঘাতী গোলে হাফ টাইমে এগিয়ে ইস্টবেঙ্গল

কেরালার আত্মঘাতী গোলে হাফ টাইমে এগিয়ে ইস্টবেঙ্গল। ম্যাচের ১৩ মিনিটের মাথায় এগিয়ে যায় লাল-হলুদ শিবির।

আত্মঘাতী গোল কেরালা ব্লাষ্টার্সের। সেই গোলেই সুপার সানডের ম্যাচে প্রথমার্ধ শেষে এগিয়ে থেকে মাঠ ছাড়ল এসসি ইস্টবেঙ্গল। দুই দলই প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে। ইস্টবেঙ্গলের পাশাপাশি কেরালার আক্রমণও বেশ ভালো, যেকারণে দেবজিৎকে এদিন তেকাঠির নিচে ব্যস্ত দেখালো।

তবে শুরুতেই ইস্টবেঙ্গল আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে এগিয়ে যায়। ম্যাচের ১৩ মিনিটের মাথায় এগিয়ে যায় লাল-হলুদ শিবির। রফিকের আক্রমণ এড়ানোর চেষ্টায় বাকারি কোনের নিজেদের জালে জড়িয়ে যায়। মাঘোমার থ্রু থেকে রফিক বলে দিশা দিয়েছিলেন।

কেরালার আত্মঘাতী গোলে হাফ টাইমে এগিয়ে ইস্টবেঙ্গল

এই আক্রমণ থেকে বল ক্লিয়ার করতে গিয়ে কেরালার হয়ে বাকারি কোনে আত্মঘাতী গোল করে বসেন। কোনের পায়ে লেগে গোল না হলে পিলকিংটনের সামনে গোল করার সুযোগ ছিল। প্রথমার্ধে এই লিড রেখে ইস্টবেঙ্গল মাঠ ছাড়ল।

দুই দলই এদিন সপ্তম আইএসএলের প্রথম জয়ের খোঁজে রয়েছে। দ্বিতীয়ার্ধে এসসি ইস্টবেঙ্গল ইনসুরেন্স গোল নিয়ে এগিয়ে থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার। প্রসঙ্গত লিগে এবছর দ্বিতীয়ার্ধে এসসি ইস্টবেঙ্গলের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। আইএসএলে এবছর ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে ৮টি গোল হজম করেছে। এদিন দ্বিতীয়ার্ধে লিড ধরে রাখা তাই ইস্টবেঙ্গলের সামনে কঠিন চ্যালেঞ্জ।

অন্যদিকে এদিন চোট সারিয়ে ইস্টবেঙ্গলের হয়ে ড্যানি ফক্স মাঠে ফিরলেন। প্রত্যাবর্তনে তিনি আজ অধিনায়কত্ব করছেন। ফক্সের ফেরায় দলের শক্তিও বৃদ্ধি পেয়েছে। ম্যাচে কেরালার বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে অন্যদিনের থেকে অনেক বেশি সচল দেখিয়েছে। ম্যাচের শুরুতে ৯ মিনিটে ইস্টবেঙ্গলের তোম্বা সিং'য়ের দূরপাল্লার শট কেরালার গোলরক্ষক আলবিনো গোমস শরীর শূন্যে ছুঁড়ে রক্ষা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+