আইএসএলে রেফারির মান নিয়ে উঠছে প্রশ্ন, এবার VAR শুরুর দাবি

আইএসএলে রেফারির মান নিয়ে উঠছে প্রশ্ন, এবার VAR শুরুর দাবি

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ, জার্মানি-ইংল্যান্ড ম্যাচে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শট গোললাইন পার করে ফিরে এসেছিল। সেদিন রেফারির ভুলে নিশ্চিত গোল থেকে ইংল্য়ান্ড বঞ্চিত হয়। যারপর বিশ্বফুটবলে VAR অর্থাৎ ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির সাহায্য নেওয়ার দাবি ওঠে। পরবর্তী সময়ে ফুটবল দুনিয়ায় নির্ভুল সিদ্ধান্ত গ্রহণের জন্যে এখন গোলগাইল ও ভার প্রযুক্তি সাহায্য নেওয়া হয়। এবার আইএসএলে মঞ্চে এই VAR ব্যবহারের দাবি উঠে গেল।

কেন দাবি উঠল

কেন দাবি উঠল

বুধবার গোয়ার বিরুদ্ধে ভাগ্যের পরিহাসে ২-১ ম্যাচ হেরেছে জামশেদপুর। যদিও ম্যাচের ৮৭ মিনিটে জামশেদপুরের লিমার শট বারপোস্টে লেগে গোললাইন পার করে বেরিয়ে আসে।

লাইন্সম্যানের ভুলে গোল থেকে বঞ্চিত জামশেদপুর

লাইন্সম্যানের ভুলে গোল থেকে বঞ্চিত জামশেদপুর

সেই সময় সাইডলাইনে রেফারি পৌঁছতে না পারার কারণে বল গোললাইন পেরিয়ে বেরিয়ে আসা তিনি ধরতে পারেননি। আর এতেই নিশ্চিত গোল থেকে জামশেদপুর বঞ্চিত হয়েছে। পরে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে কর্ণার থেকে ইগর আনগুলো হেডে গোল করে স্কোরলাইন ২-১ করে গোয়াকে জয় এনে দেন।

আইএসএলে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ বাড়ছে

আইএসএলে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ বাড়ছে

এই প্রথম নয়, এর আগে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলও রেফারির ভুলের শিকার হয়েছে। বাংলার দুই দলই একাধিক পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে। এই নিয়ে ইতিমধ্য়ে এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার রেফারির ভুলে পয়েন্ট হারানো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।

ভারের দাবি

ভারের দাবি

এবার লাইন্সম্যানের চোখ এড়ানোয় গোল বাতিল জামশেদপুরের। তাই ভার প্রযুক্তির ব্যবহার থাকলে আইএসএলে মাঠের রেফারিরা নির্ভুল সিদ্ধান্ত নিতে পারবে বলে মনে করছেন মোহনবাগানের হয়ে আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেন। এই নিয়ে তিনি বলেন, '১০ দলের এই আইএসএলে তীব্র প্রতিযোগিতা রয়েছে। রেফারির ভুলের খেসারত দিতে গিয়ে পয়েন্ট হারালে, পরে তা কোনও দলকে ছিটকে দিতে পারে। ভার প্রযুক্তি চালু হলে নির্ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়া যাবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+