আইএসএল ২০২০-২১ : গোলশূন্য প্রথমার্ধে এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্সের হাড্ডাহাড্ডি লড়াই

আইএসএল ২০২০-২১ : গোলশূন্য প্রথমার্ধে এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্সের হাড্ডাহাড্ডি লড়াই

এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শুরু হল সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। তুল্যমূল্য মোকাবিলা সত্ত্বেও ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যই থেকে গেল। যদিও বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে গিয়েছিল দুই দল। তবে কোনও দলই সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি। দ্বিতায়ার্ধে দুই দলের মধ্যে আরও কঠিন লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা।

আইএসএল ২০২০-২১ : গোলশূন্য প্রথমার্ধে এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্সের হাড্ডাহাড্ডি লড়াই

করোনা ভাইরাসের আতঙ্ক দূরে সরিয়ে গোয়ার জিএমসি স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নামে এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স। ঐতিহাসিক হতে চলে এই টুর্নামেন্টের শুরুটা একে অপরকে মেপেই করে দুই দল। রক্ষণভাগ সামলে ঢিমেতালে আক্রমণে উঠতে থাকেন দুই দলের ফুটবলাররা। একটা সময় মাঝমাঠের দখল নিয়েই চলতে থাকে লড়াই। যদিও প্রথমার্ধে সেভাবে নজর কাড়তে পারেননি দুই দলের কোনও ফুটবলার।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এটিকে এবার মোহনবাগানের সঙ্গে জুড়ে আরও বেশি শক্তিশালী। তা বলে রণনীতিতে কোনও পরিবর্তন আনেননি কোচ আন্টোনিও লোপেজ হাবাস। রক্ষণ সামলে প্রতি-আক্রমণের ওপরই ভরসা রেখেন স্প্যানিশ কোচ। অন্যদিকে কেরালা ব্লাস্টার্সের কোচ কিবু ভিকুনা প্রথম থেকেই ধীরে ধীরে গোলের দিকে অগ্রসর হওয়ার রণনীতি বানান।

ম্যাচের প্রথমার্ধে ৩০ শতাংশ বলের নিয়ন্ত্রণ থাকে এটিকে মোহনবাগানের কাছে। ৭০ শতাংশ বলের নিয়ন্ত্রণ রাখে কেরল। প্রথমার্ধে গোলমুখে পাঁচটি শট মারে মোহনবাগান। চারটি শট মারে কেরালা ব্লাস্টার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+