হাই-ভোল্টেজ আইএসএল ফাইনালে মুম্বইয়ের সঙ্গে সবুজ-মেরুনের লড়াই, কাউন্টডাউন শুরু
হাই-ভোল্টেজ আইএসএল ফাইনালে মুম্বইয়ের সঙ্গে সবুজ-মেরুনের লড়াই, কাউন্টডাউন শুরু
২০১৪ সালে শুরু হওয়া আইএসএলের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হয়েছিল এটিকে। তারপর থেকে দুই দল যতবারই মুখোমুখি হয়েছে, তুল্যমূল্য লড়াইয়ের এক অনন্য অধ্যায় রচনা হয়েছে। তবে এবার প্রেক্ষাপট অন্যরকম। কারণ এবার মুম্বইয়ের প্রতিপক্ষ মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হওয়া এটিকে। যদিও তাতে প্রভাব পড়েনি পারফরম্যান্সে। বরং টুর্নামেন্টের লিগ স্তরে দুই বারই কলকাতার দলকে হারিয়েছে সার্জিও লোবেরা শিবির। ঠিক সেখান থেকে আজকের ফাইনাল অন্য দলিল রচনা করতে চলেছে বলা চলে।

প্রথমবার ফাইনালে মুম্বই সিটি এফসি
আইএসএলের প্রতি সংস্করণেই ধারে, ভারে এবং শক্তিতে অন্য দলের থেকে এগিয়ে থাকে মুম্বই সিটি এফসি। তবু কোনও বারই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারেনি অভিনেতা রনবীর কাপুরের দল। এবার আইএসএলের প্রথম থেকেই দুর্দান্ত ফুটবল খেলা মুম্বই প্রথম ফাইনালে সর্বস্ব উজাড় করে দেবে বলা চলে।

প্রথমবারই ফাইনালে এটিকে মোহনবাগান
মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হওয়ার আগে মোট তিন বার আইএসএলের ফাইনালে পোঁছেছে এটিকে। তিন বারই চ্যাম্পিয়ন হয়েছে কলকাতার ক্লাব। এবার মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হয়ে আইএসএল ময়দানে নতুন করে আবির্ভাব ঘটেছে এটিকে-র। প্রথম প্রচেষ্টাতেই ফাইনালে পৌঁছে তাক লাগিয়ে দিয়েছে সবুজ-মেরুন।

হাবাস ফ্যাক্টর
মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হওয়ার আগে তিন বার আইএসএল ট্রফি জিতেছে এটিকে। তার মধ্যে দুই ক্ষেত্রে দলকে কোচিং করিয়েছেন আন্টোনিও লোপেজ হাবাস। এবারও স্প্যানিশ ব্যক্তিত্বের কোচিংয়ে আইএসএলে খেলতে নেমেছে এটিকে মোহনবাগান। সেখানে হাবাস ফ্যাক্টর কতটা কার্যকরী হয়, সেদিকে তাকিয়ে ফুটবল বিশ্ব।

অভিজ্ঞ লোবেরা
আইএসএলে এর আগেও ফুল ফুটিয়েছেন মুম্বই সিটি এফসি-র কোচ সার্জিও লোবেরা। ২০১৮-১৯ মরসুমে তিনি এফসি গোয়ার প্রশিক্ষক ছিলেন। দলকে তিনি টুর্নামেন্টের ফাইনালে তুলেছিলেন। যদিও সেবার বেঙ্গালুরুর কাছে হারে দ্বিতীয় হয়েই খুশি থাকতে হয়েছিল লোবেরাকে। তবে গোয়ার খেলার ধরন ফুটবল মহলে প্রশংসিত হয়েছিল। একই ধরনের ছাপ মুম্বইয়ের খেলাতেও নজরে পড়ছে বলে জানিয়েছেন ফুটবল বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications