এটিকে মোহনবাগান অ্যাপে ড্রেসিং রুমের হাঁড়ির খবর! আমন্ত্রণ কোচ হাবাসের

এটিকে মোহনবাগান অ্যাপে ড্রেসিং রুমের হাঁড়ির খবর! আমন্ত্রণ কোচ হাবাসের

আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে ফের লিগ তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে এটিকে মোহনবাগান। সেই আনন্দে বিভোর হয়ে রয়েছে সবুজ-মেরুন ফ্যানরা। তার মধ্যে নতুন মোবাইল অ্যাপ সামনে এনে এটিকে মোহনবাগান সমর্থকদের খুশি হওয়ার অতিরিক্ত সুযোগ দিল ক্লাব কর্তারা। অ্যাপের উদ্বোধন করলেন সবুজ-মেরুন কোচ আন্টোনিও লোপেজ হাবাস।

হাবাসের আমন্ত্রণ

হাবাসের আমন্ত্রণ

আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় হাসিল করার পর সোশ্যাল মিডিয়ায় উদয় হয়েছেন আন্টোনিও লোপেজ হাবাস। সবুজ-মেরুনের মোবাইল অ্যাপে এবার পাওয়া যাচ্ছে ড্রেসিং রুমের হাঁড়ির খবর। ফুটবলদের হাসি, কান্না, আবেগের সাক্ষী থাকতে নিজের ডেনে সমর্থকদের আমন্ত্রণ জানালেন হাবাস।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এটিকে মোহনবাগানের প্রকাশ করা ভিডিও। তাতে কোচ আন্টোনিও লোপেজ হাবাসকে ভার্চুয়ালি ফ্যানদের কথা বলতে দেখা যাচ্ছে। মোবাইল তুলে সমুজ-মেরুন সমর্থকদের সেই প্রবেশ করতে বলছেন স্প্যানিশ কোচ। যা ভাইরাল হয়েছে মুহুর্তে।

সবুজ-মেরুনের জয়

সবুজ-মেরুনের জয়

রবিবার আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থইস্ট ইউনাইটের বিরুদ্ধে খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান। হাড্ডাহাড্ডি ওই ম্যাচ ২-০ গোলে জিতেছে সবুজ-মেরুন। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে অবস্থান করছে হাবাসের দল।

এটিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ

এটিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ

আগামী ১১ জানুয়ারি তথা সোমবার ফের মাঠে নামছে এটিকে মোহনবাগান। তাদের প্রতিপক্ষ শক্তিশালী মুম্বই সিটি এফসি। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+