Indian Football Team: শেষ ম্যাচে জয় পেল না ভারত, মালয়েশিয়ার বিরুদ্ধে মানরক্ষা করল মার্কুয়েজের দলের
বছরের শেষ খেলাতেও জয় অধরাই থাকল ভারতীয় ফুটবল দলের। সোমবার হায়দরাবাদে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ১-১ গোলে ড্র করল মানোলো মার্কুয়েজের দল। ২০২৪ সালে একটা খেলাতেও জয়ের দেখা পেল না ভারত।
ফিফা ফেন্ডলি ম্যাচ হলেও ভারতের কাছে এই ম্যাচ ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে জয় পরাজয়ের উপর ক্রম তালিকার উন্নতি নির্ভর করছে ভারতের। মালয়েশিয়ার বিরুদ্ধে খেলার আগে ভারতীয় দলের কোচ বলেছিলেন সব বিভাগে উন্নতির কথা। কিন্তু ম্যাচে দেখা গেল ভারতীয় ফুটবল দলের হাল কতটা বেহাল।

ঘরের মাঠে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল ভারত। মূলত উইং দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করছিল। লালিয়ানজুয়ালা ছাংতের পাস থেকে একটি সুযোগ পেয়েছিলেন আপুইয়া। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না মোহনবাগান এসজির ফুটবলার। না হলে তখনই এগিয়ে যেতে পারত ভারত।
এরই মাঝে আবার পাল্টা আক্রমনে উঠে ভারতকে বিপদে ফেলে মালয়েশিয়া। মূলত আপুইয়ার ভুলের সুযোগ নিয়ে আগুয়েরো শট নিয়েছিলেন। ভারতকে বিপদের হাত থেকে রক্ষা করলেন আনোয়ার আলি। কিন্তু ১৯ মিনিটেই ভারতকে গোল হজম করতে হল। গোল খাওয়ার ক্ষেত্রে দায়ী গোলরক্ষক গুরপ্রীতই।
বক্স থেকে অনেকটা উপরে উঠে এসে ক্লিয়ার করতে গেলেন। কিন্তু বলের নাগাল পেলেন না। পিছন থেকে ছুটে আসা মালয়েশিয়ার পাউলো জোশুয়ে অনায়াসে গোল করে করলেন। ফলে ০-১ গোলে পিছিয়ে গেল ভারতীয় দল। পিছিয়ে গেলেও ভারত কিন্তু আক্রমণের পথ থেকে সরে আসেনি।
পিছিয়ে থেকেও ভারত দুরন্তভাবে খেলায় ফিরে এল ৩৯ মিনিটে। ব্র্যান্ডনের অসাধারণ কর্নার থেকে ভেসে আসা বল গোলে ঠেলে দিলেন রাহুল ভেকে। প্রথম ৪৫ মিনিট শেষে খেলার ফলাফল ছিল ১-১।
আশা করা হয়েছিল দ্বিতীয়ার্ধ ভারত আরও বেশি আক্রমণ করবে। এবং কাঙ্খিত জয়সূচক গোলটি করবে। কিন্তু দ্বিতীয়ার্ধে ভারত সেই অনুসারে খেলতেই পারল না. আক্রমণাত্বক ফুটবল থেকে সরে আসেনি ভারত। মালয়েশিয়ার অর্ধেই ঘোরাফেরা করছিল বল। ফারুখ চাইছিলেন দূরপাল্লার শট নিতে। সফল হননি। চেষ্টার কোনও ত্রুটি ছিল না। কিন্তু ঘাটতি থেকে গেল ফিনিশিংয়ে। বহু চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না ভারত। ফলে ১-১ গোলেই শেষ হল খেলা।
বছরের শুরু থেকে শেষ অনেক পালাবদল দেখল ভারতীয় ফুটবল। ইগর স্টিমাচের পর ভারতীয় দলের কোচের হটসিটে বসেন মানোলো মার্কুয়েজ। কিন্তু তাঁর কোচিংয়ে এখনও জয়ের মুখ দেখতে পেল না ভারত।সেপ্টেম্বর মাসে আন্তঃ মহাদেশীয় কাপে ভারত প্রথম ম্যাচে মরিশাসের সঙ্গে গোলশূণ্য ড্র করে, এরপর সিরিয়ার বিরুদ্ধে হারের মুখ দেখতে হয় ভারতকে। অক্টোবরে ভিয়েতনাম সফরে গিয়ে ১-১ গোলে ড্র করে ভারত। এবার ঘরের মাঠে জয় অধরাই থাকল ভারতের।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications