ফুটবলপ্রেমী দিবস উদযাপন যথাযোগ্য মর্যাদায়, আইএফএর উদ্যোগে রক্তদানে বিপুল সাড়া
আজ ১৬ অগাস্ট। যথাযোগ্য মর্যাদায় এদিন পালিত হচ্ছে ফুটবলপ্রেমী দিবস। স্মরণ করা হচ্ছে সেই ১৬ জন ফুটবলপ্রেমীকে যাঁরা ১৯৮০ সালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ দেখতে গিয়ে প্রাণ দিয়েছিলেন। ম্যাচ চলাকালীন তৎকালীন রঞ্জি স্টেডিয়াম তথা ইডেন গার্ডেন্সের গ্যালারিতে উত্তেজনা ছড়িয়েছিল। যার ফলে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা।
ওই ঘটনার পরের বছর থেকেই আইএফএ এবং অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজকের দিনটি ফুটবলপ্রেমী দিবস হিসেবে পালিত হয়।

আজ ৪৫তম ফুটবলপ্রেমী দিবসে বরাবরের মতো ইডেনের ৫ নম্বর গেটে শ্রদ্ধাঞ্জলি ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আইএফএ শীর্ষকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম, কাউন্সিলর তথা ক্রীড়া প্রশাসক বিশ্বরূপ দে ও প্রাক্তন ফুটবলাররা।
রক্তদান শুরু হয় সকাল ৯ টায়। চলার কথা সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ ছাড়াও রাজ্যের অন্যান্য ১১টি কেন্দ্রে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রগুলি হল উজ্জীবন ভলান্টারি ব্লাড ডোনারস সোসাইটি, হিন্দুস্তান কেবলস, চিত্তরঞ্জন সেল্ফলেস সার্ভিস সোসাইটি, শিলিগুড়ি ওয়েলফেয়ার অরগানাইজেশন, ঘাটাল ভলান্টারি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশন, টাকি এরিয়ান ক্লাব, কুলটি টাউন সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি, জীবন সাথী ভলান্টারি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশন, দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশন, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশন ও পুরুলিয়া টাউন। এ বছর রক্তদাতাদের শংসাপত্রে স্বাক্ষর করলেন প্রাক্তন জাতীয় গোলরক্ষক সংগ্রাম মুখোপাধ্যায়। এ বছর যারা একটানা ১৫ থেকে ২৫ বছর ধরে নিয়মিত এই শিবিরে রক্তদান যাঁরা করে আসছেন, আইএফএর পক্ষ থেকে সেই সব রক্তদাতাকে সংবর্ধিতও করা হলো।
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications