রিয়ালে ফের করোনার ছায়া, এবার আক্রান্ত খোদ হেড কোচ জিদান

রিয়ালে ফের করোনার ছায়া, এবার আক্রান্ত খোদ হেড কোচ জিদান

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে ফের করোনা ভাইরাসের ছায়া। দলের হেড কোচ জিনেদিন জিদানের কোভিড ১৯ রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানানো হয়েছে। ফ্রান্সের কিংবদন্তি ফুটবল তারকাকে সেলফ আইসোলেশনে রাখা হয়েছে বলে রিয়াল মাদ্রিদের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে।

রিয়ালে ফের করোনার ছায়া, এবার আক্রান্ত খোদ হেড কোচ জিদান

স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে টুর্নামেন্ট হেরে যাওয়া রিয়াল মাদ্রিদকে আগামী শনিবার আলাভেজের বিরুদ্ধে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ জিনেদিন জিদানকে ছাড়াই মাঠে নামতে হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চলতি মরসুমের লা লিগাতে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এই অবস্থায় হেড কোচ জিদানের অনুপস্থিতিতে দলের ফুটবলারদের মনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ফুটবল প্রেমীরা।

শোনা যায়, চলতি মাসের শুরুতে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন জিনেদিন জিদান। এরপর রিয়াল মাদ্রিদের হেড কোচকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছিল। তবে সেবার জিদানের কোভিড ১৯ টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। তাই পুরোদমে দলের ফুটবলারদের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছিলেন রিয়াল কোচ। কিন্তু নিয়ম মেনে ম্যাচের আগে কোভিড ১৯ টেস্ট করাতে গিয়েই বিপাকে পড়েন ফ্রান্স ফুটবলের কিংবদন্তি।

উল্লেখ্য এর আগে বিশ্বের বহু নামীদামী ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। রিয়াল মাদ্রিদের বেশ কয়েক জন খেলোয়াড়ের নামও তাতে সামিল ছিল। সেই আতঙ্কের ঘোর কাটতে না কাটতেই কোচ জিনেদিন জিদানের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে শঙ্কিত হয়ে পড়েছেন রিয়াল ফ্যানরা। প্রাক্তন ফুটবলারের দ্রুত আরোগ্য কামনায় সামিল হয়েছেন ফুটবল প্রেমী থেকে নেটিজেনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+