Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

FIFA World Cup Qualifiers: জয়ে ফিরল আর্জেন্টিনা, ২০২৬ বিশ্বকাপের টিকিট কার্যত নিশ্চিত করে ফেললেন মেসিরা

ফিফা বিশ্বকাপের বাছাই রাউন্ডের ম্যাচে জয়ের সরণিতে ফিরল আর্জেন্টিনা। শেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে হারের পর আবারও জয়ের মুখ দেখল লিওনেল স্কালোনির দল। প্রথম একাদশের একাধিক ফুটবলার এই ম্যাচ খেলতে পারেননি। কিন্তু তাতে জয় আটকালো না মেসিদের।

শেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে হারতে হয়েছিল মেসিদের। যদিও এই খেলাতেই ফের জয়ের স্বাদ পেল মেসি ব্রিগেড। পেরুকে ১-০ গোলে হারিয়ে ফের জয়ের সরণিতে ফিরল বিশ্বচ্যাম্পিয়নরা । পেরুকে ১-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ২০২৬ বিশ্বকাপের টিকিট কার্যত নিশ্চিত করে ফেললেন মেসিরা।

পেরুর বিরুদ্ধে জয় সহজে আসেনি। রীতিমতো বেগ পেতে হল মেসিদের। খেলা শুরুর প্রথম থেকে আর্জেন্টিনার বিরুদ্ধে ডিফেন্স অটুট রাখার চেষ্টা করে পেরু। তারা চাইছিল মাঝমাঠেই আর্জেন্টিনার আক্রমণ রুখে দিতে। মেসিকে প্রথম থেকেই বোতলবন্দি করে রাখার সিদ্ধান্ত নেয় পেরু। ফলে প্রথম থেকে খুব একটা সুযোগ তৈরি করতে পারছিলেন না মেসি।

মেসি আটকে যাওয়ায় গোলের সুযোগও সেইভাবে তৈরি করতে পারছিল না আর্জেন্টিনা। ফলে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হল।। অনেকে ভেবেছিলেন, প্যারাগুয়ের পর পেরু কি তবে আর্জেন্টিনাকে আটকে দিয়ে চমক দেবে? যদিও পেরুর বিরুদ্ধে মেসিদের দেশের রেকডর্ খুবই ভালো। ৫৯ ম্যাচ খেলেছে দক্ষিণ আমেরিকার এই দুই দেশ। এই খেলাগুলিতে আর্জেন্তিনা জিতেছে ৩৮টি ম্যাচে। মাত্র ৭ ম্যাচে জিতেছে পেরু। ১৪ ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।

বিরতির পর খেলা শুরু হতেই বদলে গেল আর্জেন্টিনা দলের খেলার মান। সাজঘর থেকে ফিরে এসে গোল পেতে বেশি সময় নেয়নি আর্জেন্টিনা। গোলের কারিগর ছিলেন লিওনেল মেসি। গোল সামনে লাউতারো মার্টিনেজকে দুর্দান্ত পাস দেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই ক্রস থেকেই দারুণ দক্ষতায় ভলিতে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ইন্টার মিলান তারকা। এই গোলেই ম্যাচের ফলাফল হয়ে গেল। দ্বিতীয়ার্ধের শেষ ২০ মিনিটে মেসি ও মার্তিনেজ আরও দুটি গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু দুই তারকা গোলের সুযোগ কাজে লাগাতে পারলে আর্জেন্টিনা দলের গোল আরও বাড়তে পারত।

এই জয়ের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষস্থান নিয়েও বছর শেষ করল মেসিরা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উরুগুয়ে।
বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ পরের বছরের মার্চ মাসে খেলবেন মেসিরা। সে সময় উরুগুয়ে আর ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। যদিও তার আগেই আগামী বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে রাখলেন মেসিরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+