গ্রুপ ই তে কোন কোন দল রয়েছে, ব্রাজিল শেষ ১৬য় না উঠলে সেটা হবে অঘটন, জানুন চুলচেরা বিশ্লেষণ

এবারে বড় দলগুলির অনেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারায় অন্য বড় দলগুলির কিছুটা সুবিধা হয়েছে। ব্রাজিল যেমন গ্রুপ ই-তে পড়েছে।

এবারে বড় দলগুলির অনেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারায় অন্য বড় দলগুলির কিছুটা সুবিধা হয়েছে। ব্রাজিল যেমন গ্রুপ ই-তে পড়েছে। সেই গ্রুপে রয়েছে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়ার মতো দল। ফলে অপেক্ষাকৃত সহজ গ্রুপ। এই গ্রুপ থেকে পরের রাউন্ডে ব্রাজিলের না ওঠাটাই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন হবে।

গ্রুপ ই তে কোন কোন দল রয়েছে, ব্রাজিল শেষ ১৬য় না উঠলে সেটা হবে অঘটন, জানুন চুলচেরা বিশ্লেষণ

গ্রুপের প্রথম খেলা রয়েছে ১৭ জুন সার্বিয়া ও কোস্টারিকার মধ্যে। এছাড়া সেদিনই ব্রাজিল ও সুইজারল্যান্ডের খেলাও রয়েছে।

২২ জুন ব্রাজিল খেলবে কোস্টারিকার বিরুদ্ধে। সার্বিয়া খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে।

২৭ জুন ব্রাজিল ও সার্বিয়ার ম্যাচ রয়েছে। এছাড়া সুইজারল্যান্ড ও কোস্টারিকার ম্যাচও রয়েছে। এই গ্রুপে ব্রাজিল সুইজারল্যান্ডের ম্যাচটাই সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে।

এই গ্রুপে যে খেলোয়াড়দের লড়াইয়ে নজর থাকবে তাঁরা হলেন - নেইমার, কেলোর নাভাস, গ্রানিট হাকা, ফিলিপ কুটিনহো, নেমানজা মাটিক।

ব্রাজিল এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট। নেইমার, কুটিনহো, গ্যাব্রিয়েল খেসুস, কেসেমিরো, মার্সেলো, পাউলিনহোর দল এবারও বিশ্বকাপ মাতাতে তৈরি।

অন্যদিকে কোস্টারিকার রয়েছে বিশ্বমানের গোলকিপার কেলর নাভাস। এদিকে সার্বিয়া ও সুইজারল্যান্ডও ইউরোপিয় ফুটবলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খেলতে নামবে।

১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে নরওয়ের মতো ছোট দল ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল। এবারও সেরকম কিছু করে দেখাতে মরিয়া সার্বিয়া ও সুইজারল্যান্ডের মতো দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+