Emiliano Martinez: মেসিকে সতীর্থরা কী নামে ডাকেন? ফাঁস করলেন বাজপাখি মার্তিনেজ, এগিয়ে রাখলেন রোনাল্ডোর চেয়ে

Emiliano Martinez: কলকাতায় খেলে গিয়েছে আর্জেন্তিনা। তিলোত্তমা মাতিয়ে গিয়েছেন অনেক বিশ্বকাপার। যদিও বিশ্বকাপ জেতার কয়েক মাসের মধ্যেই বিশ্বকাপজয়ী কোনও ফুটবলার ভারত তথা বাংলায় আসেননি।

বাংলাদেশ হয়ে গতকালই কলকাতায় এসেছেন আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতানোয় বড় ভূমিকা নেওয়া গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। আজ কলকাতায় একাধিক অনুষ্ঠানে যোগদান করেন তিনি।

এমিলিয়ানো মার্তিনেজ

মিলনমেলা প্রাঙ্গণে তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ। মার্তিনেজকে কোনওক্রমে অনুষ্ঠানস্থল থেকে বের করে নিয়ে যান পুলিশকর্মীরা। যে গাড়িটিতে করে মার্তিনেজ এসেছিলেন উন্মাদনার ঢেউয়ে সেই গাড়ির কাঁচ ভেঙে যায়। ফলে মার্তিনেজকে পুলিশের গাড়িতে করে বাইপাসের ধারের হোটেলে নিয়ে যাওয়া হয়।

এমিলিয়ানো মার্তিনেজ

তাহাদের কথা অনুষ্ঠানে মার্তিনেজকে সংবর্ধনা প্রদান করা হয়। সেখানে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা থেকে পছন্দের নানা বিষয় নিয়ে কথা বলেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভ জেতা মার্তিনেজ। তিনি এদিন বলেন, খুব ভালো লাগছে কলকাতায় এসে। না হলে জানতামই না ভারতে এতো ফুটবল সমর্থক আছেন। আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ।

এমিলিয়ানো মার্তিনেজ

এদিন ইস্টবেঙ্গল ও মোহনবাগান কর্তারা মার্তিনেজকে তাঁদের ক্লাবের উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করেন। স্মারকের পাশাপাশি ইস্টবেঙ্গল দেয় ইলিশ, মোহনবাগান চিংড়ি। রোনাল্ডো ও মেসির মধ্যে তুলনা সংক্রান্ত প্রশ্ন করা হলে মার্তিনেজের সাফ জবাব, রোনাল্ডো হলেন শুধু ফুটবলার। লিওনেল মেসি অন্য গ্রহের। অর্থাৎ বিশ্বকাপজয়ী অধিনায়ককেই সিআর সেভেনের চেয়ে এগিয়ে রাখলেন মার্তিনেজ।

মার্তিনেজ বলেন, নেদারল্যান্ডস ম্যাচটায় সত্যিই চাপে পড়ে গিয়েছিলাম। ফলে সেই চাপ সামলে দেওয়ার পর চাপ অভ্যাসে পরিণত হয়ে যাওয়ায় ফাইনালে ট্রাইবেকারে তেমন অসুবিধাই হয়নি। সেরা খেলোয়াড় মেসি, তাঁর হাতে বিশ্বকাপ তুলে দিতে পারায় ভালো লাগছে। মেসি বিশ্বসেরা, ওকে আমরা সিংহ বলি। মেসির জায়গা কেউ নিতে পারবেন না।

বিশ্বকাপ জেতার পর গোল্ডেন গ্লাভ পুরস্কার নিয়ে আপত্তিজনক অঙ্গভঙ্গি করেছিলেন মার্তিনেজ। তখন জানা গিয়েছিল, ফাইনাল চলাকালীন দর্শকদের বিদ্রুপের পাল্টা দিতেই অমন অঙ্গভঙ্গি করেন মার্তিনেজ। তবে আজ মার্তিনেজ জানালেন, কিলিয়ান এমবাপে তাঁর ভালো বন্ধু। উল্লেখ্য, ম্যাচের শেষে মাঠেই এমবাপেকে সান্ত্বনাও দিয়েছিলেন মার্তিনেজ।

এই প্রতিবেদন লেখার সময় মার্তিনেজ রয়েছেন মোহনবাগান ক্লাবে। সেখানে দিবুর পরনে বাগানের সবুজ-মেরুন জার্সি। বাগানের গেট উদ্বোধন করবেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলকিপারের। তাঁকে মোহনবাগান ক্লাবের তরফে বিশেষ স্মারক দেওয়া হবে। মার্তিনেজের হাত দিয়েই ক্লাবের আজীবন সদস্যপদ দেওয়া হবে ১০ জনকে। কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের অনুষ্ঠানেও মার্তিনেজ যোগ দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+