East Bengal: বসুন্ধরা ম্যাচের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের, একের পর এবার অস্কারের লক্ষ্য ৩ পয়েন্ট
আইএসএলে টানা ছয় ম্যাচ হারের পর এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম খেলায় শনিবার পারো এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল। টানা হারের ধাক্কা কাটিয়ে পাহাড়ের কোলে অবশেষে পয়েন্টের পেয়েছে লাল হলুদ ব্রিগেড। এবার ইস্টবেঙ্গলের মিশন বসুন্ধরা কিংস ম্যাচ। অস্কার ব্রুজোর প্রাক্তন দল বসুন্ধরা। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলতে মরিয়া লাল হলুদ ব্রিগেড।
মঙ্গলবার রাতে বসুন্ধরা কিংস ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। কিন্তু রবিবার থেকেই এই প্রস্তুতি শুরু করেদিল লাল হলুদ ব্রিগেড। রবিবার সকালে ভুটানের রয়্যাল থিম্পু কলেজের মাঠে অনুশীলন ছিল ইস্টবেঙ্গলের। ৮৫০০ ফুট উচ্চতায় এই মাঠ। রবিবার সকালের অনুশীলনে পারো এফসির বিরুদ্ধে ম্যাচে খেলা ফুটবলারদের রিহ্যাব হয়। বাকিদের নিয়ে অনুশীলন করান ব্রুজো।

গত ম্যাচের সাত মিনিটে বক্সের মধ্যে প্রভাত লাকরা ফাউল করলে পেনাল্টি পায় পারো এফসি। প্রভাতের ভুল নিয়ে বেজায় ক্ষুব্ধ লাল হলুদ কোচ।পারো এফসি ম্যাচ শেষে অস্কার ব্রুজো বলেন, "যে পেনাল্টিটা হল সেটা খুব বোকার মতো কাজ হয়েছে। ম্যাচের ঔ সময়ে কোনও মতেই পেনাল্টি হজম করা উচিত হয়নি। তবে আমাদের খেলায় উন্নতি হয়েছে আগের থেকে। তবু কিছু ফুটবলার এখনও ভুল করছে সেটাও অবিলম্বে সংশোধন করতে হবে।'
একইসঙ্গে অস্কার ব্রুজো বলেন, আমরা বিপক্ষের প্রতি আক্রমণও ঠিক করে আটকাতে পারছি না। তবে কিছু ভাল দিকও রয়েছে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক সুযোগ তৈরি করেছি। আমরাই ভাল খেলেছি।"
ইস্টবেঙ্গলের সামনে এফসি চ্যালেঞ্জ লিগের পর পর দুটি ম্যাচ রয়েছে। এই পর্বে ইস্টবেঙ্গলকে খেলতে হবে বাংলাদেশের বসুন্ধরা কিংস, লেবাননের দল নেজমে এসসির বিরুদ্ধে। এই টুর্নামেন্টে সবথেকে কঠিন দল লেবাননের ক্লাবটি।নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দল যাবে নক আউট পর্বে। এছাড়া দক্ষিণ পূর্ব জোন থেকে দ্বিতীয় স্থানে থাকা সেরা দুই দলও যাবে নক আউটে।
-
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications