East Bengal: এএফসি চ্যালেঞ্জ লিগে মরণ-বাঁচন ম্যাচ, প্রাক্তন দলের বিরুদ্ধে নামার আগে কী বললেন অস্কার?
মঙ্গলবার এএফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা এফসির মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল দল। প্রথম খেলায় ভুটানের দল পারো এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে ইস্টবেঙ্গল। ফলে সরাসরি নক আউটের আশা বজায় রাখতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই লােল হলুদের কাছে।
মঙ্গলবার রাতে বসুন্ধরা কিংস ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল।শনিবার রাতে ছিস বসুন্ধরা কিংস এবং লেবাননের দল নেজমে এসসির ম্যাচ। সেই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন লাল হলুদ কোচ। তিনি মেপে নেন তাঁর আগামী দুই প্রতিপক্ষকে। বসুন্ধরা দলে এর আগে কোচিংয় করিয়েছেন অস্কার। ফলে এই দলের অনেক তথ্যই জানেন স্প্যানিশ কোচ। কিন্তু পুরানো দলের বিরুদ্ধে নামার আগে আবেগকে সম্পূর্ণ সরিয়ে রেখেই নামছেন স্প্যানিশ কোচ।

তিনি বসুন্ধরা দলের কোচিং করালেও তাঁর সময়ের থেকে বাংলাদেশের বর্তমান দলটি যে অনেকটাই আলাদা সেটা জানাতে ভুল করলেন না অস্কার ব্রুজো।একইসঙ্গে তিনি বলেছেন, এই ম্যাচটা তাদের কাছে মরণ-বাঁচন ম্যাচ। ফলে ফুটবলাররা জয় পেতে মরিয়া হয়ে আছেন। ফুটবলাররা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।
ভূটানের ফুটবল ক্লাব পারো এফসি-র বিরুদ্ধে ড্র করলেও, ইস্টবেঙ্গল ডিফেন্সের রোগ এখনও সারেনি। দুই গোল হজম করতে হয়েছিল লাল হলুদকে। দিয়ামান্তাকোস গোলটি করার আগে লাল-হলুদ ডিফেন্ডাররা বেশ কয়েকটি হলুদ কার্ডও দেখে ফেলেছিলেন। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নামার আগে অস্কারের কাছে বড় চ্যালেঞ্জ ডিফেন্সের রোগ ত্রুটি নির্ণয় করা।
এই টুর্নামেন্টে সবথেকে কঠিন দল লেবাননের ক্লাবটি।নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দল যাবে নক আউট পর্বে। এছাড়া দক্ষিণ পূর্ব জোন থেকে দ্বিতীয় স্থানে থাকা সেরা দুই দলও যাবে নক আউটে।
এদিকে, প্রিমিয়ার ডিভিশন এ ইমামী ইস্টবেঙ্গল এফ সির বিরুদ্ধে ম্যাচে ভূমিপুত্র সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের কারণে মহামেডান স্পোর্টিং ক্লাব কে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো। সোমবার আইএফএ-র গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।। ম্যাচের কোনও পয়েন্ট কাটা হয়নি মহামেডান স্পোর্টিং এর।
-
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications