Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Euro 2020: ডিপে ও ডামফ্রিসের গোলে অস্ট্রিয়া-বধ, নক আউটে নেদারল্যান্ডস

ইউরোয় আমস্টারডামে কমলা ঝড় অব্যাহত। দাপট দেখিয়ে অস্ট্রিয়াকে ২ গোলে হারিয়ে ইউরোর নক-আউট পর্বে চলে গেল নেদারল্যান্ডস। গ্রুপ সি-র ম্যাচে ১১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন মামফ্রিস ডিপে। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৭ মিনিটের মাথায় দুরন্ত গোল ডামফ্রিসের। এবারের ইউরোয় তাঁর দ্বিতীয় গোল।

ডামফ্রিসের জোড়া গোলে অস্ট্রিয়া-বধ, নক আউটে নেদারল্যান্ডস

(ছবি- উয়েফা ইউরো টুইটার)

এই নিয়ে টানা ৯টি ম্যাচে দুটি বা তার বেশি গোল করল নেদারল্যান্ডস। ১৯৩৫ সালের পর এমন নজির আর দেখাতে পারেনি ডাচরা। বল দখল বা পাস খেলার লড়াইয়ে নেদারল্যান্ডসকে টেক্কা দিলেও আক্রমণ দানা বাঁধতে পারেনি অস্ট্রিয়ার। ২০০৮ সালের পর এই প্রথম ইউরোর নক আউট পর্বে ডাচরা। ম্যাচের ৯ মিনিটে গোল করতে ধাবমান ডামফ্রিসকে অবৈধভাবে ডেভিড আলবা অবৈধভাবে বাধা দিলে পড়ে যান ডাচ উইং-ব্যাক পড়ে যান। ভার প্রযুক্তির সাহায্যে দেখা যায় ট্যাকলটি করা হয়েছিল বক্সের ভিতর। ফলে পেনাল্টি পায় নেদারল্যান্ডস, হলুদ কার্ড দেখেন আলবা। পেনাল্টি থেকে গোল করে ডাচকে এগিয়ে দেন মেমফ্রিস ডিপে। এরপরও বেশ কয়েকটি ভালো আক্রমণ গড়ে তোলে নেদারল্যান্ডস। ২৪ ও ৪০ মিনিটে গোলের কাছাকাছি পৌঁছে গেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি ডিপে। ভালোভাবে ফিনিশ করতে পারলে প্রথমার্ধেই কয়েক গোলে এগিয়ে থাকত নেদারল্যান্ডস। উত্তর ম্যাসেডোনিয়াকে ৩-১ গোলে হারিয়ে ইউরো অভিযান শুরু করা অস্ট্রিয়া এদিন আমস্টারডামে ইওয়ান ক্রুয়েফ অ্যারেনায় বল দখলের লড়াই সমানভাবে চালালেও ডাচ ডিফেন্স বা গোলকিপারকে পরীক্ষার মুখে ফেলতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও শুরু থেকে ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকেন নেদারল্যান্ডসের ডি ভ্রিজ, ডিপেরা। ৬১ মিনিটে একটি অনবদ্য সেভ করেন অস্ট্রিয়ার গোলকিপার ড্যানিয়েল বাচম্যান। যদিও বেশিক্ষণ ডাচদের ব্যবধান বাড়ানো থেকে প্রতিহত করতে পারেনি অস্ট্রিয়া। ডিপে পরিবর্ত হিসেবে নামা ডনিয়েল মালেনকে লক্ষ্য করে বল বাড়ান, সেই বল পেয়ে নিজেই গোল করতে পারতেন মালেন। কিন্তু তা না করে অরক্ষিতভাবে ছুটে আসা ডামফ্রিসকে ডান দিকে বল বাড়ান। ৬৭ মিনিটে বল জালে জড়াতে কোনও ভুল করেননি ডামফ্রিস। অফ সাইডের দাবিতে লাইন্সম্যানের কাছে ছুটে যান বাচম্যান। কিন্তু রিপ্লেতে দেখা যায় মালেন বা ডামফ্রিস কেউই অফ সাইডে ছিলেন না। এ জন্য অস্ট্রিয়ার গোলকিপার হলুদ কার্ড দেখেন। শেষের দিকে কিছু সুযোগ তৈরি করার মরিয়া প্রয়াস চালালেও কাজের কাজ করতে পারেনি অস্ট্রিয়া।

টানা দ্বিতীয় জয়ে নক আউট পর্ব নিশ্চিত হওয়া নেদারল্যান্ডস সোমবার খেলবে উত্তর ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে। দুই দলেরই ৩ পয়েন্ট থাকলেও বেশি গোল করায় অস্ট্রিয়ার চেয়ে এগিয়ে থেকে দুইয়ে রয়েছে ইউক্রেন। ফলে অস্ট্রিয়া ইউক্রেনকে হারাতে পারলে তবেই পরের রাউন্ডে যেতে পারবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+