চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্নের হার, পিএসজির লড়াকু জয়ে এমবাপের ২ গোল, পোর্তেকে হারাল চেলসি

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্নের হার, পিএসজির লড়াকু জয়, পোর্তেকে হারাল চেলসি

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হার হজম করতে হল বায়ার্ন মিউনিখকে। নেইমার, এমবাপে সম্বৃদ্ধ প্যারিস সেইন্ট জের্মেইন বা পিএসজি-র সঙ্গে হাড্ডাহাড্ডি মোকাবিলার পর মাথা নত করে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্য ম্যাচে পোর্তোর বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করল চেলসি। তাতে জমে উঠল চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্নের হার, পিএসজির লড়াকু জয়ে এমবাপের ২ গোল, পোর্তেকে হারাল চেলসি

ঘরের মাঠ আলিয়াঞ্জ এরিনাতে পিএসজি-র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল বায়ার্ন মিউনিখ। ম্যাচের প্রথম থেকেই দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই শুরু হয়। প্রথম গোলটি আসে পিএসজি শিবিরের তরফে। ৩ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে পিএসজি এগিয়ে যেতেই খেলায় উন্মাদনা বেড়ে যায়। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ২৮ মিনিটে ফরাসি ক্লাবের হয়ে দ্বিতীয় গোল করেন মার্কুইনোস। প্রথমার্ধেই এক গোল শোধ দেয় বায়ার্ন মিউনিখ। ৩৭ মিনিটে মূল্যবান গোলটি করেন এরিক ম্যাক্সিম।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও তুল্যমূল্য লড়াই হয়। ৬০ মিনিটে থমাস মুলারের গোলে সমতায় ফেরে বায়ার্ন মিউনিখ। ৬৮ মিনিটে তৃতীয় গোলটি করে পিএসজির জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপে। ৩-২ গোলে ম্যাচ হেরে যায় টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যাদের কাছে চলতি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ ডু অর ডাই হতে চলেছে।

চতু্র্থ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোর্তোকে দাপট নিয়েই হারায় চেলসি। অ্যাওয়ে ম্যাচে ব্রিটিশ ক্লাবের হয়ে গোল করেন ম্যাসন ব্রাউন ও বেন চিলওয়েল। ২-০ গোলে জয় হাসিল করে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছনোর রাস্তা প্রশস্ত করল চেলসি। এই অবস্থায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের দিকে তাকিয়ে থাকবে ফুটবল বিশ্ব।

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ :

১) ১৪ এপ্রিল -

ক) পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ

খ) চেলসি বনাম পোর্তো

২) ১৫ এপ্রিল -

ক) লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ

খ) ডর্টমুন্ড বনাম ম্যাঞ্চেস্টার সিটি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+