Euro Cup 2024: ফিরে এল এরিকসেনের স্মৃতি, ম্যাচের মধ্যে সংঘর্ষে অচৈতন্য হাঙ্গেরি ফুটবলার
২০২১ সালের ইউরো কাপে ডেনমার্কের এরিকসেনের ভয়াবহ ঘটনার স্মৃতি আবার ফিরে এল। রবিবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে হাঙ্গেরি মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ডের। ইউরো কাপে নাটকীয় জয় হাঙ্গেরির। স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ১০০ মিনিটে গোল করলেন কেভিন সিসোবোথ। ১-০ গোলে হার স্কটিশদের। কিন্তু ম্যাচের মধ্যেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।
ম্যাচের ৭১ মিনিটের দুর্ঘটনা, গোল করার মতো পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিলেন ভার্গা। সেই সময়েই ঘটে যায় ভয়ংকর দুর্ঘটনা। গোল বাঁচাতে লাফিয়ে ওঠেন স্টকল্যান্ডের গোলরক্ষক অ্যাঙ্গাস গুন। সেই সময়ে লাফিয়ে গোল করতে চেষ্টা করছিলেন ভার্গাও। শূন্যে লাফিয়ে ওঠার সময়েই সংঘর্ষ হয় দুই ফুটবলারের। ধাক্কা লেগে গুরুতর আহত হন ভার্গা। মাঠের মধ্যেই জ্ঞান হারান হাঙ্গেরির ফুটবলাররা।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত স্থিতিশীল রয়েছেন তিনি এবং তাঁর জ্ঞান-ও ফিরেছে ৷ এই ঘটনার জেরে ভার্গার গালের হাড় ভেঙেছে ৷ ফলত তাঁর অস্ত্রোপচার করা হতে পারে বলে হাঙ্গেরি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। হাঙ্গেরির খেলোয়াড়রা ভার্গার চারপাশে ভিড় করে মাঠে চিকিৎসার সময় তার গোপনীয়তার জন্য একটি প্রতিরক্ষামূলক প্রাচীর তৈরি করে।
#EURO2024 pic.twitter.com/dOYarMCSLl
— UEFA EURO 2024 (@EURO2024) June 23, 2024
এই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে খেলা ড্র ছিল। ১২ মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়। কিন্তু এই ম্যাচে যেন জয়ের জন্যই মাঠে নেমেছিল হাঙ্গেরি। তাদের শরীরী ভাষা যেন সেই কথাই বলছিল। ম্যাচের একেবারে শেষে নাটকীয় গোলে জয় তুলে নিল তারা। ২ মিনিট বাকি থাকতে গোল করে এগিয়ে যায় হাঙ্গেরি এবং তিন পয়েন্ট নিশ্চিত করে। এর ফলে গ্রুপ 'এ'তে তৃতীয়স্থানে শেষ করল হাঙ্গেরি ৷
যদিও পরের পর্বে যাওয়ার জন্য অন্যান্য গ্রুপের ফলাফলের উপর নির্ভর করতে হবে তাঁদের ৷ আর এই জয়ের পর সতীর্থ ভার্গার জার্সি নিয়ে তাঁকে এই জয় উৎসর্গ করে গোটা দল। এই জয়ের ফলে শেষ ষোলোতে যাওয়ার একটা ক্ষীণ আশা থাকল হাঙ্গেরির।












Click it and Unblock the Notifications