ভারতীয়দের মধ্যে রেকর্ড চুক্তিতে হায়দরাবাদ এফসি-র ফুটবলারকে দলে নিল এটিকে মোহনবাগান
চুক্তি সংক্রান্ত জটিলতায় যখন আগামী আইএসএল খেলা নিয়ে অনিশ্চয়তায় এসসি ইস্টবেঙ্গল, তখন চিরপ্রতিদ্বন্দ্বী সবুজ-মেরুন শিবির কিন্তু আগামী মরশুমের জন্য ঘর গোছানোর কাজে অনেকটাই এগিয়ে গেল।

ইতিমধ্যেই কোচ আন্তোনিও লোপেজ হাবাসের সঙ্গে চুক্তি সারা হয়ে গিয়েছে। এবার রেকর্ড চুক্তিতে লিস্টন কোলাসোকে হায়দরাবাদ এফসি থেকে তুলে নিল এটিকে মোহনবাগান। চুক্তির অঙ্ক প্রকাশ্যে আনা না হলেও হায়দরাবাদ এফসি-র দাবি, ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ট্রান্সফার ফি দিয়েই কোলাসোকে নিয়েছে এটিকে মোহনবাগান। ১ জুন থেকেই নতুন ক্লাবে যোগ দেবেন ২২ বছর বয়সি এই ফরওয়ার্ড। গত আইএসএলে ফাইনালিস্ট এটিকে মোহনবাগানের তরফে জানানো হয়েছে, ২০২৩ সাল অবধি জাতীয় দলের এই ফরওয়ার্ডের সঙ্গে ক্লাবের চুক্তি হয়েছে।
We are delighted to announce the signing of Indian National Team forward, @colaco_liston who joins us from Hyderabad FC! 💚❤️
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) April 10, 2021
Liston signs a two-year deal with the Green & Maroon which keeps him at the club till 2023! 🙌💯#ATKMohunBagan #JoyMohunBagan #Mariners pic.twitter.com/RhXehTEnle
২০২০ সালের জানুয়ারিতে হায়দরাবাদ এফসি-তে যোগ দেন লিস্টন কোলাসো। গত আইএসএলে তিনি ২৩টি ম্যাচ খেলে চারটি গোল করেন, সহায়তা করেন তিনটি গোলের ক্ষেত্রে। আইএসএলে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলেও ডাক পান লিস্টন কোলাসো। ভারতীয় দলের হয়ে তাঁর অভিষেকও হয় দুবাইয়ে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications