AFC Cup : ১০ জনের বসুন্ধরা কিংসকে কব্জা করতে ব্যর্থ এটিকে মোহনবাগান, ড্র দিয়েই নক আউটে কৃষ্ণরা

১০ জনের বসুন্ধরা কিংসকে হারাতে পারল না এটিকে মোহনবাগান, ড্র করেও নক আউটে কৃষ্ণরা

এএফএসি কাপের ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ড্র করেই মাঠ ছাড়তে হল এটিকে মোহনবাগানকে। দশ জনের বসুন্ধরা কিংসকে বাগে আনতে না পারলেও নক আউটে অনায়াসে পৌঁছে গেলে আন্তোনিও লোপেজ হাবাসের দল। খেলার ফলাফল ১-১। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই ইন্টার জোনাল প্লে-অফ সেমিফাইনাল খেলার ছাড়পত্র পেল সবুজ-মেরুন। দলের এই সাফল্যে উচ্ছ্বসিত মালিক তথা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা।

AFC Cup : ১০ জনের বসুন্ধরা কিংসকে কব্জা করতে ব্যর্থ এটিকে মোহনবাগান, ড্র দিয়েই নক আউটে কৃষ্ণরা

মাজিয়া স্পোর্টিং অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে গত ম্যাচের প্রথম একাদশে একটি পরিবর্তন ঘটিয়ে মঙ্গলবার দল সাজিয়েছিলেন সবুজ-মেরুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে তরুণ সুমিত রাথির পরিবর্তে অভিজ্ঞ আশুতোষ মেহেতাকে এদিন প্রথম থেকে মাঠে নামানো হয়েছিল। রণকৌশলেও পরিবর্তন এনেছিলেন এটিকে মোহনবাগানের কোচ। ৪-৪-২ ছকে মাঠে নেমেছিলেন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা। রক্ষণভাগকে মজবুত করে প্রতি আক্রমণে উঠে বাজিমাত করাই ছিল সবুজ-মেরুনের পরিকল্পনা।

অন্যদিকে বসুন্ধরা কিংস ৪-১-৪-১ ছকের দল নিয়ে মাঠে প্রথম থেকেই আক্রমণ উঠে কলকাতার দলকে সমস্যায় ফেলতে থাকে। প্রথমার্ধেই এটিকে মোহনবাগানের শক্তপোক্ত ডিফেন্সকে পরাজিত করতে সক্ষম হয় বাংলাদেশের ফুটবল ক্লাব। ২৮ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ফার্নান্ডেজ। এরপর গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে সবুজ-মেরুন। ফলে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করেন রয় কৃষ্ণরা। ০-১ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে হাবাসের দল।

প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকা সত্ত্বেও এটিকে মোহনবাগানের ফুটবলারদের সঙ্গে একাধিকবার ঘাত-প্রতিঘাতে জড়িয়ে পড়েন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ওই অর্ধে চারটি হলুদ কার্ড দেখে বাংলাদেশের দল। হলুদ কার্ড দেখানো হয় সবুজ-মেরুনের ডিফেন্ডার প্রীতম কোটালকেও। প্রথমার্ধে একেবারে শেষ মুহুর্তে মাথা গরম করে বাজে ফাউল করে বসেন বসুন্ধরা কিংসের সুশান্ত ত্রিপুরা। লালকার্ড দেখে তাঁকে মাঠের বাইরে যেতে হয়।

দ্বিতীয়ার্ধে ১০ জনের বসুন্ধরা কিংসকে চেপে ধরে এটিকে মোহনবাগান। রণনীতিতে পরিবর্তন ঘটিয়ে ওই অর্ধের প্রথম থেকেই আক্রমণে উঠতে থাকে এপার বাংলার ক্লাব। ওপার বাংলার দলের বিরুদ্ধে লাগাতার চাপ জারি রেখে সফলতা হাসিল করে সবুজ-মেরুন। ৬২ মিনিটের মাথায় লিস্টন কোলাসোর বাড়ানো বল থেকে গোল করে দলের হয়ে সমতা ফেরান ডেভিড উইলিয়ামস। এরপর বাংলাদেশের ক্লাবকে কার্যত চেপে ধরে কলকাতার ক্লাব। বেশ কয়েকবার গোল করার মতো জায়গাতেও পৌঁছে যান রয় কৃষ্ণরা। কিন্তু কাঙ্খিত সফলতা তাঁরা অর্জন করতে পারেননি। দ্বিতীয়ার্ধে গোল পেতে ব্যর্থ হয় বসুন্ধরা কিংসও।

ম্যাচে ৪৯ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে এটিকে মোহনবাগান। গোলমুখে ১৬টি শট নিলেও পাঁচটি লক্ষ্যে রাখতে সক্ষম হন রয় কৃ্ষ্ণ, ডেভিড উইলিয়ামসরা। নিজেদের মধ্যে ৩৬২টি পাস খেলে সবুজ-মেরুন। দলের এই দুর্দান্ত সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এএফসি কাপের নক আউটে পৌঁছনোর জন্য দলের প্রতি সদস্যকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে এটিকে মোহনবাগানের ফ্যানদেরও ধন্যবাদ জানিয়েছেন গোয়েঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+