এফসি চ্যাম্পিয়ন্স লিগে পার্সিপোলিসের গোলের বন্যায় উড়ে গেল এফসি গোয়া

এফসি চ্যাম্পিয়ন্স লিগে পার্সিপোলিসের গোলের বন্যায় উড়ে গেল এফসি গোয়া

এএফসি চ্যাম্পিয়্ন্স লিগে এফসি গোয়ার ছন্দপতন। পার্সিপোলিসের বিরুদ্ধে ৪-০ গোলের হার হজম করতে হল ভারতীয় ক্লাবকে। যা টুর্নামেন্টের পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে এফসি গোয়ার সামনে বড় বাধার কারণ হয়ে দাঁড়ালো। কারণ এ লড়াইয়ে অনেকটাই পিছিয়ে গেল জুয়ান ফার্নান্দোর দল। গোয়ার সামনের লড়াইগুলি যে আরও কঠিন হতে চলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

এফসি চ্যাম্পিয়ন্স লিগে পার্সিপোলিসের গোলের বন্যায় উড়ে গেল এফসি গোয়া

উল্লেখ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ই গ্রুপের প্রথম পর্বের ম্যাচে পার্সিপোলিসের বিরুদ্ধে ২-১ গোলে হেরেছিল এফসি গোয়া। দ্বিতীয় পর্বে সেই হারের বদলা নেবে ভারতীয় ক্লাব, আশা করেছিল ফুটবল প্রেমীরা। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো। প্রথম থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করে ইরানের ক্লাব। ২৪ মিনিটে শাহরিয়ার মোঘানলউয়ের গোলে এগিয়ে যায় পার্সিপোলিস। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে দলের হয়ে দ্বিতীয় গোল করেন মেহেদি তোরাবি। ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে এফসি গোয়া।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ভারতীয় ক্লাবের মধ্যে জয়ের ক্ষিদে তৈরি হয়। তখন বেশ কয়েকটি ইতিবাচক আক্রমণ তুলে এনে পার্সিপোলিসের ডিফেন্ডারদের চ্যালেঞ্জের মুখে ফেলে দেন জুয়ান ফার্নান্দোর দল। তবে প্রতিপক্ষ দলের গোলার ধারা বন্ধ করতে পারেনি এফসি গোয়া। ৪৭ মিনিটে ইরানের ক্লাবের হয়ে তৃতীয় গোল করেন ইশা আলেকাসির। ৫৩ মিনিটে কামাল কামাইয়াবিনিয়ার গোলে পার্সিপোলিসের জয় নিশ্চিত হয়।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেতাবের দাবিদার পার্সিপোলিসের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না বেশকিছু গুরুত্বপূর্ণ ফুটবলার। কার্ড সমস্যায় এদিন খেলেননি অধিনায়ক এডু বেদিয়া। চোটের কারণে প্রথম একাদশের বাইরে ছিলেন ডিফেন্ডার আদিল খান। সে সবের মধ্যে দারুণ ছন্দে থাকা গোলরক্ষক ধীরজ সিং-কে না খেলানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ফুটবল প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+