রইস-কাবিল লড়াই নিয়ে ধুন্ধুমার, লাগল রাজনীতির ছোঁয়াও
সুযোগ পেয়েই শাহরুখের রইস আর হৃত্বিকের কাবিলের মধ্যে তুলনা টেনেছেন কৈলাশ বিজয়বর্গীয়। হৃত্বিকের পাশে দাঁড়িয়ে নাম না করে শাহরুখকে কুরুচিকর আক্রমণ করেছেন কৈলাশ।
প্রজাতন্ত্র দিবসে মু্ক্তি পেতে চলেছে বলিউডের এবছরের দুটি বড় বাজেটের সিনেমা- শাহরুখ খানের রইস ও হৃত্বিক রোশনের কাবিল। আর তাই ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা একেবারে চরমে।
তবে এসবের মাঝে আগন্তুকের মতো ঢুকে পড়েছে রাজনীতি। সিনেমায় রাজনীতি তো ঢের দেখানো হয়েছে, এবার সিনেমাকে ঘিরে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আর এই রাজনীতির ছোঁয়াচ পেয়েই দানা বাঁধতে শুরু করেছে বিতর্ক।

বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় একেবার প্রথম থেকেই শাহরুখ খান বিরোধী বলে পরিচিত। এর আগেও এই হিন্দুত্ববাদী নেতা বারবার অহেতুক শাহরুখের সমালোচনা করে বিতর্ক বাঁধিয়েছেন। আর এবারও সামান্য সুযোগ পেতেই দাঁত-নখ বের করে ফেলেছেন তিনি।
সুযোগ পেয়েই শাহরুখের রইস আর হৃত্বিকের কাবিলের মধ্যে তুলনা টেনেছেন তিনি। আর এক্ষেত্রে তিনি যে হৃত্বিকের পাশে দাঁড়াবেন তা না বলে দিলেও লোকে বুঝতে পারবে। আর শুধু দাঁড়ানো নয়, নাম না করে শাহরুখকে কুরুচিকর আক্রমণ করেছেন কৈলাশ। একইসঙ্গে তিনি রাজনৈতিক আক্রমণ করেছেন বিরোধী কংগ্রেস দলের সহ সভাপতি রাহুল গান্ধীকেও।
কৈলাশ বিজয়বর্গীয় দুটি আলাদা টুইট করেছেন। তাঁর একটিতে তিনি লিখেছেন, যে রইস দেশের নয়, সে কোনও কাজের নয়। আর একজন কাবিল (যোগ্য) দেশভক্তের সঙ্গ আমাদের সকলের দেওয়া উচিত। এখন সময় দেশের জনতার, যে কাবিল তার অধিকার যেন কোনও বেইমান রইস ছিনিয়ে না নিতে পারে তা নিশ্চিত করা।

এর পাশাপাশি আর একটি টুইটে হিন্দুত্ববাদী বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় লিখেছেন, এখন আমাদের ভারতের কাবিল, বিদেশের রইসের থেকে সবদিক থেকে ভালো। একইসঙ্গে লিখেছেন, কাবিল (যোগ্য) হলে চা-ওয়ালাও দেশের প্রধানমন্ত্রী বনে যান। আর তা না হলে রুপোর চামচ মুখে নিয়ে জন্মানো কোনও রইস (বিত্তবান) ছেঁড়া কুর্তা পরে ঘুরে বেড়ান।
প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের শেষে এক টিভি সাক্ষাতকারে সারা দেশে অসহিষ্ণুতা প্রসঙ্গে শাহরুখ খান মুখ খোলায় তাকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন হিন্দুত্ববাদী বিজেপি নেতারা। সেই দলের একেবারে প্রথম সারিতে ছিলেন বিজয়বর্গীয়। সেইসময়ে নানাভাবে শাহরুখকে অপদস্থ করে মন্তব্য পেশ করেছেন তিনি। ফের একবার সুযোগ পেয়েই শাহরুখকে আক্রমণ করলেন তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications