Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৩১ ডিসেম্বর রাত একা কী করে উদযাপন করবেন ভাবছেন! ট্রাই করুন এই জিনিসগুলি

৩১ ডিসেম্বর রাতে নতুন বছরকে নিজের মতো করে স্বাগত জানাবার একাধিক পন্থা রয়েছে।

বন্ধুবান্ধব , পরিজন সকলেই ব্যস্ত নিউ ইয়ার সেলিব্রেশনে, কিন্তু আপনি পড়ে গিয়েছেন একা!এরকম অবস্থায় অস্বস্তি তো একটু লাগবেই। আপনার আলাদা করে কোনও প্ল্যানই করা হয়ে ওঠেনি নিউ ইয়ার সেলিব্রেশনের , কিংবা কাজের চাপে এই সময়ে বেড়াতে যাওয়া হয়নি কোথাও। চিন্তা নেই মুশকিল আসানের বহু রাস্তা রয়েছে। ৩১ ডিসেম্বর রাতে নতুন বছরকে নিজের মতো করে স্বাগত জানাবার একাধিক পন্থা রয়েছে।

কৃতজ্ঞতার তালিকা

কৃতজ্ঞতার তালিকা

সারা দুনিয়া রাতে বাজি পোড়াচ্ছে, আকাশ জুড়ে আতশবাজির রোশনাই, আর আপনি ঘরে একা। বর্ষবরণের রাত যদি এমন কাটে, আর নিজেকে একা লাগে, তাহলে ঝটপট একটা খাতা পেন নিয়ে বসে পড়ুন। এই গোটা বছরটি কার কার সহায়তা আপনি পেয়েছেন ,তাঁদের নাম লিখে ফেলুন কাগজে। আর বছর শুরু শুভেচ্ছা বার্তায় তাঁদের জানিয়েদিন আপনার বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপনের কথা। হয়তো, এভাবেই তাঁদেরও 'ভালোবন্ধু'-র তালিকায় চলে আসবে আপনার নাম!

অন্যরকম কিছু

অন্যরকম কিছু

সারা বছরের রাতগুলো যেভাবে কাটান বর্ষবরণের রাতটা তার থেকে অন্যরকমভাবে কাটাতে পারে। করতে পারেন পেন্টিং, ছোটবেলার ছবির অ্যলবাম
ঘাঁটুন ফিরে দেখুন সুখের স্মৃতি, কিংবা তালিকা করেনিন এই গোটা বছরে আপনার সঙ্গে কী কী ভালো ঘটনা ঘটেছে। সত্যি বলতে এভাবে নতুন বছরকে আহ্বান করার মধ্যে থাকবে আলাদা একটা অ্যাডভেঞ্চার!

সিনেমা কিংবা বই পড়া

সিনেমা কিংবা বই পড়া

ভালো সিনেমা দেখার সময় পান না ? তাহলে বর্ষবরণের রাতই এর শ্রেষ্ঠ সময়। নিজের মতো করে এদিন রাতে দেখে ফেলুন নিজের পছ্দের সিনেমাটি। কিংবা কিছু অদেখা সিনেমার তালিকা বানিয়ে, গোটা রাতই পর পর সেইসব সিনেমা দেখতে থাকুন।

যদি খাদ্যরসিক হন

যদি খাদ্যরসিক হন

আপনি যদি খাদ্যরসিক হন, তাহলে ৩১ ডিসেম্বর রাতে কারোর সঙ্গে কোনও পার্টির প্ল্য়ান না থাকলেও, গোটা রাত চরম খাওয়াদাওয়া করে নিজেই মাত করে দিন। শীতের রাতে কবজি ডুবিয়ে মুর্গি-মটন খাওয়ার মজা আর কোথায় পাবেন বলুন! শীতের মরশুমে তারিদিকে এতরকমের মিষ্টি রয়েছে, সেই নানাস্বাদের মিষ্টি সহযোগে ডিনার শেষ করাটাও নিজের খাদ্যরসিকতাকে উদযাপন করার আরেক দিক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+