ভাইজান-এর সঙ্গে পার্টির মুডে, আচমকা মধ্য রাতে সলমন খানের বাড়িতে সস্ত্রীক ধোনি
আইপিএল ৯-এ নতুন দলের নতুন জার্সি গায়ে উঠেছে মহেন্দ্র সিং ধোনির। জার্সির রং বদলালেও বদলায়নি খেলার মেজাজটা। আর তাই প্রথম ম্যাচেই মুম্বইয়ে ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৯ উইকেটের দুরন্ত জয় পেল ধোনির পুণে সুপারজায়েন্টস। তবে কাজের ফাঁকে একটু সময় হাতে পেয়েই আচমকা মধ্যরাতে সলমন খানের বাড়ি গ্যালেক্সি অ্যাপার্টমেন্টে হাজির সস্ত্রীক ধোনি।
তবে আতিথেয়তা নিয়ে নাম আছে সলমন খানেরও। পানভেলের ফার্ম হাউজ হোক বা মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, বন্ধু-অতিথিদের জন্য সবটা নিজে হাতে করতে ভালবাসেন তিনি। আর তার ছোট্ট একটি উদাহরণ দেখা গেল এদিনও।

মধ্যরাতের অতিথিকে বিদায় জানাতে নিজে ধোনি ও সাক্ষীর সঙ্গে নিচে দরজা পর্যন্ত এলেন সলমন। গাড়িতে তুলে দিয়ে বিদায় জানিয়ে ফের উপরে উঠলেন। এম ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষীর সঙ্গে ছিলেন এনসিপি নেতা প্রফুল্ল পটেলের মেয়ে পূর্ণা।
খেলার সূত্রেই মুম্বইয়ে এসেছিলেন ধোনি। একদিনই সুযোগ পেয়েছিলেন, আর সলমনের সঙ্গে দেখা করার সুযোগটা ছাড়েননি তিনি। স্ত্রীকে নিয়ে সোজা পৌঁছিয়েগিয়েছিলেন বলিউডের ভাইজানের দরবারে।
Mahendra Singh Dhoni and wife Sakshi met Salman Khan last night in Mumbai. pic.twitter.com/cUfunNTnNM
— ANI (@ANI_news) April 12, 2016
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications