(ভিডিও) ভারতের প্রথম 'লেসবিয়ান' বিজ্ঞাপন দাপিয়ে বেড়াচ্ছে সোস্যাল মিডিয়া!
বেঙ্গালুরু, ১১ জুন : ভারতের প্রথম 'লেসবিয়ান' বিজ্ঞাপন যেখানে দুই নারী নিজেদের সম্পর্ক নিয়ে মা-বাবার মুখোমুখি হওয়ার জন্য তৈরি, সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনলাইন ভিডিওতে দেখা যায় ২টি মেয়ে যাঁরা লিভ-ইন সম্পর্কে রয়েছে, একে অপরের সঙ্গে ইয়ারকি করছে, ফ্লার্ট করছে এবং নিজেদের ভালবাসার জন্য সামনে কোন সমস্যার সম্মুখীন হতে চলেছে তা নিয়ে আলোচনা করছে।
আরও পড়ুন : ভারত পেল প্রথম 'রূপান্তরিত' কলেজ অধ্যক্ষা, মানবী বন্দ্যোপাধ্যায়
দ্য ভিসিট শীর্ষক এই বিজ্ঞাপনটি আসলে একটি বড় ফ্যাশন পোর্টাল 'মিন্ত্রা'-র এথনিক পোশাকের কালেকশন নিয়ে। আর এই ভিডিওটি ১০ দিনে ২ লক্ষ লাইক পেয়েছে ইউটিউবে।
এই বিজ্ঞাপনটির বিষয়বস্তু তৈরি করেছে হেকটিক কনটেন্ট এবং এই চিন্তাভাবনার বাস্তবায়ন করেছেন বেঙ্গালুরুর অ্যাড এজেন্সি সংস্থা ওঅ্যান্ডএম।
হেকটিক কনটেন্ট-এর অভিষেক ঘোষ জানিয়েছেন, আমরা ওই এখই ছকে কষা সমকামী সম্পর্ক দেখাতে চাইনি। এই বিজ্ঞাপনে দুটি মেয়ের মধ্যে কেউই একটু বেশি মেয়েলি বা একটু বেশি পুরুষালি নয়। আমরা চেয়েছিলাম বাস্তবের জুটি থেকে একটা মুহূর্ত তুলে ধরতে। যেখানে দুই ভালবাসার মানুষ বাবা-মায়ের কাছে নিজের ভালবাসার পরিচয় করিয়ে দিতে উদ্বিগ্ন।
মিন্ত্রার মার্কেটিং ভিপি মনীষ আগরওয়াল জানিয়েছেন, ফেসবুক, ইউটিউব, টুইটারের মতো বিভিন্ন সোস্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপনটি ৩০ লক্ষ ভিউ পেয়েছে।
এই বিজ্ঞাপনটি নিয়ে সমকামী সংগঠনগুলির কথায়, এই বিজ্ঞাপনটি একটি সাহসী পদক্ষেপ। বিশ্বের বিভিন্ন প্রান্তের সমকামী মেয়েরা আজ খবরে রয়েছে। তাঁরা বিয়ে করছে, নিজেদের অধিকারের জন্য লড়াই করছে। সমাজ দেখতে পাচ্ছে ওরাও সুখে শান্তিতে বসবাস করেছে। ভারতেও বহু মানুষ রয়েছে যারা সমকামিতাকে সমর্থনও করেন।
তবে বিশেষজ্ঞদের মতে, যেখানে ভারতে লিভ ইন সম্পর্কই সর্বসম্মতভাবে গৃহীত হয় না সেখানে, সমকামিতার মতো স্পর্ষকাতর বিষয় নিয়ে আধুনিক মনষ্ক বিজ্ঞাপন করাটা সত্য়িই প্রশংসার যোগ্য। বিজ্ঞাপনের মাধ্যমেই ক্রমশ সমাজের চিন্তাধারায় নবজাগরণ ঘটবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications