ভারতের একমাত্র গ্রাম যেখানে বিড়াল পূজিত হয় দেবী রূপে
বিক্কালেলে গ্রামে ঠিক উলটপুরাণ। কর্ণাটকের মান্ডিয়া থেকে ৩৫ কিলোমিটার দূরে এই গ্রামে বাঘের মাসিকে দেবী রূপে পূজা করা হয়।
বিড়াল রাস্তা কাটলে কোনও দুর্যোগের আশঙ্কায় মন ত্রস্ত হয়ে ওঠে। তবে বিক্কালেলে গ্রামে ঠিক উলটপুরাণ। কর্ণাটকের মান্ডিয়া থেকে ৩৫ কিলোমিটার দূরে এই গ্রামে বাঘের মাসিকে দেবী রূপে পূজা করা হয়। শুধু তাই নয়, বিড়াল দেবীর জন্য তিনটি আলাদা মন্দিরও রয়েছে গ্রামে।

এই প্রথা গ্রামে ১ হাজার বছর আগে শুরু হয়েছে। বিড়ালকে এখানে ডাকা হয় মনগাম্মা দেবী রূপে। গ্রামবাসীরা মনে করেন, বিড়ালদেবী আপদে-বিপদে তাদের ও গোটা গ্রামকে রক্ষা করবেন।
এক গ্রামবাসী বলেন, মনগাম্মাদেবী স্বপ্নে আমাদের পূর্বপুরুষকে দেখা দেন। নানা শক্তি দেখিয়ে তিনি চলে যান। তারপরই দেখা যায় গ্রামে একটি ঢিবি হয়ে রয়েছে। তারপরই পূর্বপুরুষেরা ঘটনার গুরুত্ব বুঝে বিড়ালের আরাধনা শুরু করেন দেবী রূপে।
গ্রামে কেউ বিড়াল তাড়িয়ে দেন না। বরং আপন করে নেন। কেউ বিড়ালের সঙ্গে দুর্ব্যবহার করলে গ্রামে শাস্তি পেতে হয়। কোনও বিড়াল গ্রামে মারা গেলে গ্রামবাসীরা তা কবর দেন। বিড়ালের উপরে অত্যাচার করলে গ্রাম থেকে তাড়িয়েও দেওয়া হয় বলে দাবি করেছেন গ্রামবাসীরা।
আগে এই গ্রামের নাম ছিল মারজালাপুরা। সংষ্কৃতে মারজালার অর্থ বিড়াল। আর পুরার অর্থ শহর। এখন নাম বদলে হয়েছে বিক্কালেলে। কন্নড়ে বিক্কু শব্দের অর্থ হল বিড়াল। আর এভাবেই সবকিছুর সঙ্গে বিড়াল প্রীতিকে জুড়ে দিয়েছেন এখানকার মানুষ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications