বঙ্গে রূপা গঙ্গোপাধ্যায় বিজেপির বড় ভুল! কিরণ বেদীর পরও শিক্ষা হয়নি ওদের?
সামনেই পুরসভার ভোট। অথচ তার আগে প্রার্থী জোগাড় করতে হিমশিম খাচ্ছে বিজেপি। লোকসভা নির্বাচনের সময় থেকে যেভাবে তড়তড়িয়ে উপরের দিকে উঠছিল বিজেপি সংগঠনের অভাবে তা যেন স্লথ হয়ে গিয়েছে। পুরভোটের আগে প্রার্থীদের সামলাতে নাকের জলে চোখের জলে হচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। গণ্ডগোল এড়াতে যদিও বিজেপির যুক্তি যে সব সংগঠন অতি দ্রুত বাড়তে শুরু করে তাদের ক্ষেত্রে এধরণের সমস্যা স্বাভাবিক। তবে অতিবড় বিজেপি সমর্থক ছাড়া এ তত্ত্ব মানতে নারাজ সকলেই।
বাংলায় বিজেপিকে সমস্যার মুখে পড়তে হচ্ছে কারণ, রাজ্যে নেতৃত্ব ও সংগঠন দুই প্রায় অস্তিত্বহীন।

রূপা গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে বড় ভুল হয়েছে, তা অস্বীকার করতে পারে না বিজেপি
রূপা গঙ্গোপাধ্য়ায় অভিনেত্রী। বলিউড, টলিউডে অভিনয় করেছেন তিনি। স্বাভাবিকভাবেই তাই জনপ্রিয় মুখ রূপা। বিজেপি চেয়েছিল তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই পুরভোটে রূপাকে বিজেপির মুখ হিসাবে তুলে ধরতে। এদিকে ভোটার তালিকায় নাম না থাকায় রূপার ক্ষেত্রে ভোটে দাঁড়ানোটাই অসম্ভব এখন। এই গোটা ঘটনাকে এখন শাসক দল তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র হিসাবে দেখাতে চাইছে বিজেপি।
পুরভোটের আগেই ঘেঁটে ঘ বিজেপি
রূপার নাম ভোটার লিস্টে না থাকাটা বিজেপি বলছে তৃণমূলের 'চক্রান্ত'। এদিকে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে যখন রূপাকে জিজ্ঞাসা করা হয় যে এই ঘটনা কী বিজেপির প্রতিপত্তি খুণ্ণ করেছে? জবাবে রূপার উত্তর, "এই ছোট্ট একটা বিষয় 'প্রেস্টিজ ইস্যু'? রানাঘাটে একজন বৃদ্ধা সিস্টারকে যখন ধর্ষণ করা হল, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মর্যাদায় আঘাত করেনি?"
অভিনেত্রীর জবাব সুপটু হতে পারে তবে তা কি পুরসভা ভোটের আগে বিজেপির অপারগতা ঢাকতে পারবে? তাও আবার যেখানে যুদ্ধটা সরাসরি শাসক দলের সঙ্গে।
দিল্লিতে কিরণ বেদীর ভরাডুবি মনে করিয়ে দিল রূপা-পর্ব
সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তাকে ঠেকাতে একইভাবে প্রাক্তন আইপিএস অফিসার তথা সমাজসেবী কিরণ বেদীকে বিজেপির মুখ হিসাবে তুলে ধরা হয়েছিল।
প্রাথমিকভাবে অনেকেই মনে করেছিলেন বিজেপি বুঝি মাস্টার স্ট্রোক দিল। তবে বেদীর অরাজনৈতিক ভাবমূর্তি থেকে আচমকা রাজনৈতিক মুখ হওয়াটা সাধারণ মানুষ খুব ভালভাবে গ্রহণ করেনি। এমনকী বেদীকে নিয়ে দলের অন্দরেই মতবিরোধ শুরু হয়েছিল।
পশ্চিমবঙ্গেও, একইভাবে রূপা গঙ্গোপাধ্যায়কে দলের মুখ হিসাবে তুলে ধরে আবারও একই ভুল করছে বিজেপি। এর ফলে কত ধরণের সমস্যা হতে পারে তা এখনও বুঝতে পারছে না তারা। যে দল মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী রাজত্বে আঘাত হানতে চাইছে আগামী বিধানসভা নির্বাচনে তাদের কাছ থেকে এমন অপেশাদারী ভুল একেবারেই কাম্য নয়।
রাজ্যে শক্তিশালী নেতৃত্ব ও সংগঠনের প্রয়োজন বিজেপির
আগামী বছর বিধানসভা নির্বাচনের ফলে বড়সড় কোনও কোনও চমক আনতে চাইলে সবার প্রথমে রাজ্য নেতৃত্বকে দৃঢ় হতে হবে। শক্ত ও স্থিতিশীল হতে হবে সংগঠনও। দল এখন সদস্যসংখ্যা বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে এত তাড়াহুড়ো করে বৃদ্ধি পাওয়া সদস্য সংখ্যা ধারণ করার ক্ষমতা কী রয়েছে দলের?
আরও একটি বড় ভুলের পথে হাঁটছে গল। আর তা হল, নতুন সদস্যদের নিয়ে বেশি নাচানাচি শুরু করছে নেতৃত্ব। বিশেষ করে অন্য দল থেকে এসে যাঁরা বিজেপিতে যোগ দিচ্ছে। কিন্তু প্রবীন সদস্যদের নিয়ে কোনও ভ্রুক্ষেপই নেই দলের। আর এর ফলে প্রবীন সংগঠক নেতাদের মধ্যে নেতৃত্বে নিয়ে ক্ষোভ বাড়তে শুরু করছে।
সারদা কাণ্ড এবং খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা থেকে খুব একটা সুবিধে তুলতে পারেনি বিজেপি
সারদা কেলেঙ্কারি বা খাগড়াগড় কাণ্ডের মতো বড় ঘটনাগুলোকে ভাঙিয়ে খুব একটা সুবিধা তুলতে পারেনি বিজেপি। এই দুটি ইস্যুকে হাতিয়াড় বানিয়ে তৃণমূলকে কোণঠাসা করতে অসফল হয়েছে দল। মোদী হাওয়ার তেজও কমতে শুরু করেছে। ফলে বিধানসভা নির্বাচনে সমস্যায় পড়তে হবে বিজেপিকে। স্থানীয় নেতৃত্ব গড়ে তোলাটা একান্ত আবশ্যক। না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব টলানো যাবে না।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications