পশ্চিমবঙ্গে ভোট চলছে : তৃণমূলের পোস্টার ছড়িয়ে পড়েছে বাংলাদেশে
ভোটে প্রায় তপ্ত অবস্থা পশ্চিমবঙ্গের। তারই মাঝে সেই উত্তাপে খানিকক্ষণের জন্য হলেও গা সেঁকল প্রতিবেশী বাংলাদেশ। ভারত থেকে সোজা উড়ে গিয়ে নির্বাচনী পোস্টার গিয়ে পড়ল বাংলাদেশে।
বাংলায় এর আগে পাঁচ বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, জেনে নিন ইতিহাস
সর্বভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে এমন খবর। জানা গিয়েছে, মালদহের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্টার সাঁটা গ্যাস বেলুন উড়ে গিয়ে পড়েছে বাংলাদেশের টাঙ্গাইলে।

এখানকার পাহাড়ি এলাকার একটি গ্রাম আশারিয়াচালায় এখন সকলে জেনে গিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী নামে কেউ মালদহে প্রা৪থী হয়েছেন। এবং তারও শাসক দলের প্রার্থী বলে কথা। গুগল ম্যাপ বলছে মালদহ থেকে টাঙ্গাইলের এই গ্রামের দূরত্ব ৩০৪.৭ কিলোমিটার।
চতুর্থ দফায় কোন কোন তারকা প্রার্থী লড়ছেন ভোটে, দেখে নিন একনজরে
কীভাবে এতোটা দূরত্ব পার করে সামান্য একটি গ্যাস বেলুন তাদের দেশে এসে পড়েছে সেটাও বেশ বিস্ময়ের টাঙ্গাইলের এই গ্রামের বাসিন্দাদের কাছে। একে গ্রামবাসীরা বেলুনে সাঁটা পোস্টার আগে কখনও দেখেননি, তার উপরে তা আবার দেশি নয়, বিদেশি পোস্টার। ফলে সবমিলিয়ে উৎসাহ অনেকটাই বেশি।
চতুর্থ দফায় কোন হেভিওয়েটরা লড়ছেন? জেনে নিন একনজরে
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। বেলুন সমেত পোস্টারটি এসে পড়ে এক খামার মালিকের চালে। প্রথমে ভয় পেলেও তা চাল থেকে পেড়ে সারা রাত ধরে চলে গবেষণার পালা। ক্ষতিকর কিছু নয়, এই রহস্য উদ্ধারের পরই সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।












Click it and Unblock the Notifications