West Bengal Weather Update: শীত'বিহীন' সপ্তাহে শুধু ভ্যালেন্টাইনস ডে-তে ঠান্ডার আমেজ, কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather Update: বাংলায় শীত আর নেই বললেই চলে। কলকাতাতেও শীত উধাও। বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরমের অস্বস্তি। মঙ্গলবার সকাল থেকেই শীতের দেখা নেই। বুধবার আরও বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। তবে বৃহস্পতিবার থেকে কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentine's Day Weather) থাকবে শীতের আমেজ।

আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, আগামী সপ্তাহে পাকাপাকিভাবে বিদায় নেবে শীত। তবে রাজ্যের ২ জেলায় বৃষ্টির (Rain Alert) সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে কোনও কোনও জেলায় কুয়াশা (Fog) থাকতে পারে।

WEATHER

আগামী ২ দিনে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও (North Bengal Weather) তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি করতে বাড়তে পারে। তারপরে ২ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। তবে মঙ্গলবার ও বুধবার দার্জিলিং ও কালিম্পঙের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-এরও সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়েও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার (Kolkata Weather) সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। মূলত ঘন কুয়াশা থাকবে সকালে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে।

সামান্য নেমে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা-সহ আশেপাশের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে যথাক্রমে ৩১ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার শহরে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯৩ শতাংশ ও সর্বনিম্ন ৩৯ শতাংশ থাকতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়িতেও থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+