Yuzvendra Chahal: ভ্যালেন্টাইন্স ডে-তে একাই কাটালেন! ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদ জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট
সংসার ভাঙছে যুজবেন্দ্র চাহালের! গত কয়েক মাস ধরেই চাহাল এবং ধনশ্রীর সম্পর্ক ভাঙা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। শুক্রবার ছিল ভ্যালেন্টাইন্স ডে। এই দিনেও একাই কাটালেন চাহাল! সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাদের সম্পর্কের ভাঙন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
ভ্যালেন্টাইন্স ডে কীভাবে কাটালেন তারকারা, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে জল্পনা প্রবল থাকে। কোনও কোনও সেলিব্রিটি সেটা প্রকাশ্যে আনেন আবার কেউ গোপনেই রাখেন বিষয়টি। যুজবেন্দ্র চাহাল অবশ্য বিষয়টিকে প্রকাশ্যে এনেছেন। ভ্যালেন্টাইন্স ডে -তে নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন চাহাল।

জোর গুঞ্জন বিগত কয়েক মাস ধরেই নাকি চাহাল ও ধনশ্রী আলাদা থাকছেন। যদিও তাঁদের এক আলাদা থাকা নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি। যদিও এটাই প্রথমবার নয়, এর আগেও ২০২৩ সালে ধনশ্রী তাঁর ইনস্টাগ্রাম থেকে চাহাল পদবী সরিয়ে দেন। এমনকি ধনশ্রীর অন্য সম্পর্ক নিয়েও মাঝে মধ্যেই চর্চা হয় সমাজ মাধ্যমে।
চাহাল ভারতের হয়ে শেষ ওডিআই খেলেছেন ২০২৩ সালের ২৪ জানুয়ারি। ২০২৩ সালের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেন শেষ টি২০ আন্তর্জাতিক। টি২০ বিশ্বকাপের দলে থেকেও খেলার সুযোগ পাননি চাহাল। আইপিএল নিলামে চাহালকে ১৮ কোটি টাকায় কিনেছে পাঞ্জাব কিংস।
ভারতীয় ক্রিকেটে তারকা দম্পত্তি হিসেবেই পরিচিত ছিলেন দুই জনে। কারণ চাহালের মতোই জনপ্রিয়তা রয়েছে ধনশ্রীরও। চিকিৎসক-নৃত্যশিল্পী ধনশ্রীর সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভক্ত রয়েছে। যুজি এবং ধনশ্রী দীর্ঘ ৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন বলেই চর্চা চলছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে আনফলো করে দিয়েছেন। শুধু তাই নয়, এমনকি চাহাল তাঁর প্রোফাইল থেকে ধনশ্রীর সমস্ত ছবিও সরিয়ে দিয়েছেন বলেই জানানো হয়েছে। ফলে চাহাল-ধনশ্রীর সংসার ভাঙা নিয়ে জল্পনা তুঙ্গে।
এমনকি চাহালকে অন্য একজন মহিলার সঙ্গেও দেখা গিয়েছে তা নিয়েও কম জল্পনা হয়নি। তবে ভ্যালেন্টাইন্স ডে-তে চাহালের পোস্ট অত্যন্ত ইঙ্গিতপূর্ণ।
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications