Yearender 2022: বিরাট থেকে সূর্য-ঈশান ভাঙলেন ক্রিকেটের একাধিক নজির, দলগত রেকর্ডগুলিও একনজরে

ভারতীয় ক্রিকেটে ২০২২ সালে উল্লেখযোগ্য সাফল্য আসেনি। তবে বিরাট কোহলি থেকে শুরু করে ঈশান কিষাণ, সূর্যকুমার যাদবের ব্যাটে ভেঙেছে একাধিক রেকর্ড। ভারতের টি ২০ বিশ্বকাপ জয়ের খরা অব্যাহত থেকেছে এই বছরেও। যদিও দলগতভাবে ইংল্যান্ড গড়েছে অনন্য নজির।

বিরাট নজির

বিরাট নজির

বিরাট কোহলি চলতি বছরেই টি ২০ বিশ্বকাপে সর্বাধিক রান করার রেকর্ড গড়েছেন। টপকে গিয়েছেন মাহেলা জয়বর্ধনের রেকর্ড। টি ২০ ক্রিকেটেও সর্বাধিক রানের রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন কিং কোহলি। চলতি বছরের এশিয়া কাপে তিনি টি ২০ আন্তর্জাতিকে প্রথম শতরানও হাঁকিয়েছেন। টি ২০ বিশ্বকাপে এবার তিনটি অর্ধশতরান-সহ ২৯৬ রান করেন কোহলি। ফলে টি ২০ বিশ্বকাপে তাঁর মোট রান গিয়ে দাঁড়ায় ১১৪১। জয়বর্ধনে টি ২০ বিশ্বকাপে ১০১৬ রান করেছিলেন। চলতি বছর টি ২০ শতরানের পাশাপাশি একদিনের আন্তর্জাতিকেও শতরান পেয়েছেন কোহলি। আপাতত তাঁর আন্তর্জাতিক শতরানের সংখ্যা ৭২। পিছনে ফেলে দিয়েছেন রিকি পন্টিং (৭১)-কে। সচিন তেন্ডুলকরের ১০০টি শতরানের দিকে এগিয়ে চলেছেন বিরাট।

সূর্যের তেজ

সূর্যের তেজ

সূর্যকুমার যাদবও এই বছর দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। আইসিসির ব্যাটারদের ক্রমতালিকায় টি ২০ আন্তর্জাতিকে এক নম্বর ব্যাটার এখন সূর্য। ভারতীয়দের মধ্যে এই নজির একমাত্র রয়েছে বিরাট কোহলির। কোনও ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডটিও সূর্যর দখলেই। পাকিস্তানের মহম্মদ রিজওয়ান ৪৩টি ছয় মেরেছেন, সূর্য তা টপকে পৌঁছে গিয়েছেন ৫৯-এ। টি ২০ আন্তর্জাতিকে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ক্যালেন্ডার ইয়ারে ১ হাজার রানের মাইলস্টোন পেরিয়ে গিয়েছেন SKY। তিনি এবার টি ২০ আন্তর্জাতিকে ১১৬৪ রান করেছেন। ব্যাটিং গড় ও স্ট্রাইক রেটও ঈর্ষণীয়।

বিধ্বংসী ঈশান

বিধ্বংসী ঈশান

একদিনের আন্তর্জাতিকে প্রথম শতরানটি বাংলাদেশের বিরুদ্ধে হাঁকিয়েছেন ঈশান কিষাণ। দ্বিশতরান পূর্ণ করেন সিরিজের শেষ ম্য়াচে। একদিনের আন্তর্জাতিকে ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি পেলেন তিনি। তবে রেকর্ড গড়ে। দ্রুততম দ্বিশতরানের রেকর্ডটি ক্রিস গেইলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন কিষাণ। ৮৫ বলে ১০০, ১০৩ বলে দেড়শো করার পর ২০০ রান পূর্ণ করেন ১২৬ বল খেলে। ১৩১ বলে ২১০ রান করেন কিষাণ।

ইংল্যান্ডের নজির

ইংল্যান্ডের নজির

বিশ্বকাপও চ্যাম্পিয়ন হয়েছে। একইসঙ্গে টেস্ট খেলার রণকৌশল ইংল্যান্ডের বদলে গিয়েছে ব্রেন্ডন ম্যাকালাম কোচ ও বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর। বাজবল এখন রীতিমতো জনপ্রিয়। পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ড টেস্টের প্রথম দিনে ৫০৬ রান তুলে ফেলে। যা নয়া বিশ্বরেকর্ড। পাকিস্তান সফরে গিয়ে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড।

ভারতের বিশ্বরেকর্ড

ভারতের বিশ্বরেকর্ড

টি ২০ বিশ্বকাপে ভারত হতাশ করলেও নতুন বিশ্বরেকর্ড গড়েছে মেন ইন ব্লু। তা হলো, ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি টি ২০ আন্তর্জাতিক জেতার রেকর্ড। ২০২২ সালে ভারত ৩৮টি টি ২০ আন্তর্জাতিক খেলেছে। জিতেছে ২৮টিতে। ভারত ভেঙে দিয়েছে ২০২১ সালে পাকিস্তানের ২০টি টি ২০ আন্তর্জাতিক জেতার রেকর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+