'ঋষভ শত্রু নন, যে ভাল সুযোগ তাঁর', বললেন দলের জন্য নিবেদিত প্রাণ ঋদ্ধিমান
'ঋষভ শত্রু নন, যে ভাল সুযোগ তাঁর', বললেন দলের সাফল্যে উচ্ছ্বসিত ঋদ্ধিমান
ব্রিসবেন টেস্টের নায়ক তরুণ ঋষভ পন্থের সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই বলে সাফ জানিয়ে দিলেন ভারতীয় উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। বরং তাঁরা একে অপরের খুব ভাল বন্ধু বলে জানিয়েছেন বাংলার ক্রিকেটার। ঋদ্ধির কথায়, প্রথম একাদশে সুযোগ পাওয়ার থেকে দলের সাফল্যই তাঁর কাছে বড় ব্যাপার। যে ভাল পারফর্ম করবে দল তাঁর পাশে থাকবে বলেও জানিয়েছেন ঋদ্ধি।

ঋষভ তাঁর বন্ধু
গাব্বা টেস্টের নায়ক ঋষভ পন্থ যে তাঁর ভাই তথা বন্ধুর মতো, তা জানাতে ভোলেননি ভারতীয় উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। জানিয়েছেন, একই শিবিরে থাকাকালীন তাঁর সঙ্গে পন্থের ক্রিকেট নিয়ে গঠনমূলক আলোচনা হয়। তাতে দুই জনই সম্বৃদ্ধ হন বলে জানিয়েছেন ঋদ্ধিমান। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ তিন টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ না পাওয়ার জন্য তাঁর মনে কোনও খেদ নেই বলেও জানিয়েছেন ঋদ্ধি।

যে ভাল খেলবে, সুযোগ পাবে
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন ঋদ্ধিমান সাহা। সে জন্যই যে তাঁকে সিরিজের পরের তিন টেস্টে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয়েছে, তা মেনে নিয়েছেন বাংলার উইকেটরক্ষক। তাঁর পরিবর্তে মাঠে নেমে ঋষভ পন্থ ব্যাট হাতে নিজের সেরাটা দিয়েছেন বলে মনে করেন ঋদ্ধিমান। তাঁর কথায়, যে ভাল খেলবেন, তাঁকেই সুযোগ দেওয়া হবে। সব কিছুর উর্ধ্বে দলের সাফল্যই তাঁর কাছে প্রধান বিষয় বলে জানিয়েছেন ঋদ্ধিমান।

পন্থ আরও উন্নতি করবেন
ব্যাটসম্যান হিসেবে তরুণ ঋষভ পন্থ সুনাম অর্জন করলেও উইকেটরক্ষক হিসেবে যে তিনি একেবারেই পরিণত নন, তা মেনে নিচ্ছে ক্রিকেট মহল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচগুলিতে যেভাব পন্থের হাত ক্যাচ পড়েছে এবং বল গলেছে, তাতে বিরক্ত ভারতের ক্রিকেট প্রেমীরাও। এখানেও ভাই ঋষভের পাশে দাঁড়িয়ে ঋদ্ধিমান। বলেছেন, উইকেটরক্ষক পন্থের দক্ষতা যত সময় যাবে, তত বাড়বে।

ঋষভ লম্বা রেসের ঘোড়া
ঋষভ পন্থকে লম্বা রেসের ঘোড়া বলে আখ্যা দিয়েছেন ঋদ্ধিমান সাহা। তাঁর কথায়, ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সাবলীল দেশের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। আর একটু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারলে ঋষভকে ঠেকানো মুশকিল হবে বলে মনে করেন ঋদ্ধি।












Click it and Unblock the Notifications