বিশ্বকাপ : সৌরভকে ছুঁলেন ধোনি, ভাঙার পথে কপিলের রেকর্ড

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি : ১৩০ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারানোর সঙ্গে সঙ্গে ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ছুঁলেন ভারতীয় অধিনায়ক এম এস ধোনি। এবার লক্ষ্য কপিল দেবের রেকর্ড ভাঙা।

বিশ্বকাপে অধিনায়ক হিসাবে ১১ ম্যাচে নবম জয় ছিনিয়ে এনেছেন ধোনি। এই একই রেকর্ড ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। ২০০৩ সালে বিশ্বকাপে ১১ টি ম্যাচের ৯টিতেই সৌরভের নেতৃত্বে ভারত জয়লাভ করেছিল। তবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ভারতীয় অধিনায়ক কপিল দেব। ১৯৮৩ এবং ১৯৮৭ সালে কপিল দেবের নেতৃত্বে ১৫ ম্যাচের ১১ টিতেই জয় পেয়েছিল ভারত।

বিশ্বকাপ : সৌরভকে ছুঁলেন ধোনি, ভাঙার পথে কপিলের রেকর্ড

আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-তেই কপিল দেবের রেকর্ড ভাঙার জন্য তৈরি হচ্ছেন ধোনি। কপিল দেবের রেকর্ড ভাঙতে পারলে ধোনিই হবেন বিশ্বকাপ ইতিহাসে ভারতের সফলতম অধিনায়ক (এখনও পর্যন্ত)।

বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি জয়

  • কপিল দেব - ১১ টি ম্যাচে জয়, (মোট ম্যাচ ১৫টি ) (হার ৪টি ম্যাচে) - ১৯৮৩ থেকে ১৯৮৭
  • মহম্মদ আজারউদ্দিন - ১০টি ম্যাচে জয়, (মোট ম্যাচ ২৩টি ) (হার ১২টি ম্যাচে, ড্র ১ টি) - ১৯৯২ থেকে ১৯৯৯
  • এম এস ধোনি - ৯টি ম্যাচে জয়, (মোট ম্যাচ ১১টি ) (হার ১টি ম্যাচে, ড্র ১ টি) - ১৯৯২ থেকে ১৯৯৯
  • সৌরভ গঙ্গোপাধ্যায় - ৯টি ম্যাচে জয়, (মোট ম্যাচ ১১টি ) (হার ২টি ম্যাচে) - ২০০৩
  • এস ভেঙ্কটরাঘবন - ১টি ম্যাচে জয়, (মোট ম্যাচ ৬টি )
  • রাহুল দ্রাবিড় -১টি ম্যাচে জয়, (মোট ম্যাচ ৩টি )
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+