Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Womens Asia Cup: মধুর বদলা, পাকিস্তানকে হেলায় হারিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতীয় মহিলাদের

এশিয়া কাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারাল ভারতীয় মহিলা দল। শ্রীলঙ্কা মাটিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে জয় যাত্রা শুরু করলেন স্মৃতি-দীপ্তিরা। গতবার মুকুট জিতলেও, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। এবার হরমনপ্রীত কৌরদের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল, সেটা পুরো মাত্রায় কাজে লাগালেন ভারতীয় মহিলা ক্রিকেট দল।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাক মহিলা দল। শুরুতেই দুই উইকেট হারায় পাক দল।৯ রানের মধ্যেই পাকিস্তানের ওপেনিং জুটির পতন হয়। এরপর ১৭ রান উঠার পরই স্কোরবোর্ডে পাক দলের দ্বিতীয় উইকেটের পতন হয়।সাদিরা আমিন ২৫ রান করে আউট হলেন। তিনি পাক দলের সর্বোচ্চ রান সংগ্রহাকরী। টুবা হাসান ১৯ বলে ২২ এবং শেষ দিকে ফতিমা ১৬ বলে ২২ রান করে দলের শতরানের গণ্ডি পার করলেন।

Womens Asia Cu

১৯.২ ওভারে মাত্র ১০৮ রানে শেষ হয়ে গেল পাকিস্তান। দীপ্তি শর্মা ৪ ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট নিলেন। দুটি করে উইকেট নিলেন রেণুকা সিং, পূজা বস্ত্রকার এবং শ্রেয়াঙ্কা পাটিল। ভারতীয় বোলারদের সামনে বড় রান তুলতে ব্যর্থ হল পাক মহিলা দল।

জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দে ব্যাটিং করতে শুরু করে শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানার ওপে‌নিং জুটি। কোনও পাক মহিলা বোলারই এই জুটির সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারল না। ৫.২ ওভারেই ৫০ রান স্কোর বোর্ডে তুলে ফেলে এই জুটি।

অর্ধশতরানের পরও নিজেদের লক্ষ্যে অবিচল থাকেন‌ এই জুটি। ৮৫ রানের মাথয় ওপেনিং জুটি ভাঙল। স্মনৃতি ৩১ বলে ৪৫ রান করে আউট হলেন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার। অন্যদিকে শেফালি ২৯ বলে ৪০ রান করে আউট হলেন। ৬টি চার এবং একটি ছক্কা মারেন। হেমলতা ১১ বলে ১৪ রান করে আউট হলেন। শেষ পর্যন্ত ১৪.১ ওভারে ৭ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ভারত। হরমনপ্রীত ৫ এবং জেমিমা ৩ রানে অপরাজিত থাকেন।

এশিয়া কাপে গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দল। এবারও টুর্নামেন্ট জেতার অন্যতম দাবিদার। প্রথম ম্যাচেই পাকিস্তানের মতো চির প্রতিপক্ষ দেশকে হারাল ভারত। এরফলে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। আগামী রবিবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারতীয় মহি‌লা দল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+