৪৯-এর সৌরভকে বাংলায় কী লিখলেন সচিন? জন্মদিনে রথী-মহারথীদের শুভেচ্ছায় ভাসলেন বিসিসিআই সভাপতি
৪৯-এ সৌরভ, রথী-মহারথীদের শুভেচ্ছার বন্যায় ভাসলেন বিসিসিআই সভাপতি
৪৯টি বসন্ত পেরিয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর একধাপ এগোলেই হাফ সেঞ্চুরি। তাই বিসিসিআই সভাপতির সুস্থতা, কল্যাণ ও উন্নতির আশায় শুভেচ্ছায় সামিল হয়েছে ক্রিকেট বিশ্ব। ক্রিকেট ফ্যানদের পাশাপাশি বিশেষ দিনে প্রিয় দাদাকে অভিনন্দন জানাতে ভোলেননি তাঁর প্রাক্তন সতীর্থ থেকে ক্রিকেট প্রেমীরা। বাংলায় টুইট করলেন সচিন তেন্ডুলকর।
|
বিসিসিআই
সভাপতি তথা দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে ভোলেনি বিসিসিআই। সকাল সকাল দাদার তিন ছবি কোলাজ টুইটারে পোস্ট করা হয়েছে। যেটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
|
আইসিসি
তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে-তে ১০ হাজার রানের মালিক সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। সঙ্গে এও জানাতে ভোলেনি যে ভারতীয়দের মধ্যে ৫০ ওভারের বিশ্বকাপের এক ইনিংসে সর্বোচ্চ (১৮৩) রান করার রেকর্ড রয়েছে দাদারই ঝুলিতে। বিদেশে ভারতকে ২৮টির মধ্যে ১১টি টেস্ট জেতানো সৌরভকে কুর্নিশ জানিয়েছে আইসিসি।
|
বীরেন্দ্র শেহওয়াগ
প্রাক্তন সতীর্থ তথা অধিনায়ক তথা বন্ধু ও পথ প্রদর্শক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিজস্ব ঢঙে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ। লিখেছেন, দাদার একাগ্রতা ও ভাবনার সঙ্গে সামান্য কিছু মানুষেরই মেলে। ৪৯তম জন্মদিনে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের সুস্বাস্থ্য কামনা করেছেন বীরু। সেই সঙ্গে সৌরভকে নিয়ে নিজের পুরনো পোস্টগুলি ভাইরাল করেছেন শেহওয়াগ।
|
ভিভিএস লক্ষ্মণ
প্রাক্তন সতীর্থ তথা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৪৯তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। দাদা আজীবন সতেজ থাকার বার্তাও দিয়েছেন ভেরি ভেরি স্পেশাল।
|
হরভজন সিং
সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিজের অধিনায়ক বলে সম্বোধন করে তাঁকে ৪৯তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হরভজন সিং। দাদা নিজের অনেকগুলি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভাজ্জি। যার এক ফ্রেমে সৌরভকে হরভজনের জার্সি গায়ে মাঠে ফিল্ডিং করতে দেখা যাচ্ছে। অন্য ফ্রেমে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি থাকা দাঁড়িয়ে থাকা সৌরভের পাশে প্রিয় ভাজ্জিকে দেখা যাচ্ছে।
|
সুরেশ রায়না
হাত ধরে ভারতীয় ক্রিকেটকে সাফল্যের রাস্তায় নিয়ে যাওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটসম্যান সুরেশ রায়না। বিসিসিআই সভাপতিকে সব প্রজন্মের অনুপ্রেরণা বলে আখ্যা দিয়েছেন প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যান।
|
ওয়াসিম জাফর
ভারতীয় ক্রিকেটকে অন্ধকার থেকে আলোয় ফেরোনা সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৪৯তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর। নিজের সঙ্গে দাদার একটি ছবিও তিনি পোস্ট করেছেন। উল্লেখযোগ্যভাবে বাংলা ক্রিকেট দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এই জাফর। কাকতালীয়ভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘরের মাঠ ইডেন গার্ডেন্স মুম্বইয়ের প্রাক্তন ব্যাটসম্যানের কাছে বেশ পয়াও বটে।
|
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একই সঙ্গে দাদার কাছে তাঁর পছন্দেপ স্মৃতির কথাও জানতে চেয়েছে বিরাট কোহলির দল।
|
রাজস্থান রয়্যালস
অফ সাইডের ভগবান সৌরভ গঙ্গোপাধ্যায়ের চারটি পোস্ট করেছে রাজস্থান রয়্যালস। সেই সঙ্গে তাঁকে ৪৯তম জন্মদিনের শুভেচ্ছা জানাতেও ভোলেনি আইপিএলের দল।
|
কলকাতা নাইট রাইডার্স
দাদাগিরির প্রসঙ্গ উল্লেখ করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তাঁর প্রাক্তন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স। লর্ডসের প্রথম টেস্ট শতরান থেকে ঘরে বসে দাদার কাগজ পড়ার ছবিও পোস্ট করেছে শাহরুখ খানের দল।
|
দীনেশ কার্তিক
সৌরভ গঙ্গোপাধ্যায়কে 'শুভ জন্মদিন' জানিয়েছেন কেকেআরে খেলার সৌজন্যে কলকাতার ঘরের ছেলে হয়ে যাওয়া দীনেশ কার্তিক। এই বিশেষ দিনে যিনি স্মরণ করেছেন দাদার অধীনে নিজের আন্তর্জাতিক অভিষেক। বিসিসিআই সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন ডব্লুভি রমনও।
|
ইন্ডিয়ান সুপার লিগ
এটিকে মোহনবাগানের অন্যতম কর্ণধার সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৪৯তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। দাদাকে আগামী দিনের জন্য শুভেচ্ছাও জানানো হয়েছে।
|
সচিন তেন্ডুলকর
প্রাক্তন সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে নিয়ে বাংলায় টুইট করেছেন সচিন তেন্ডুলকর। লিখেছেন, 'আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি।' বার্তাটি পড়ে আপ্লুত হয়েছেন ক্রিকেট প্রেমীরা।
|
মহম্মদ কাইফ
২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি বিজয়ের অন্যতম নায়ক মহম্মদ কাইফ প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কাইফের কথায়, দাদা এমন এক ব্যক্তি যিনি ভাল খেলতে পিঠ চাপড়াতেন এবং খারাপ খেললে কাঁধে হাত দিয়ে সমর্থনও করতেন।
|
যুবরাজ সিং
সৌরভ গঙ্গোপাধ্যায় ৪৯তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ সিং। বিশেষ দিনে দাদাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন যুবি। মহারাজের দূরদৃষ্টিতেই যে ভারতের চ্যাম্পিয়ন দল তৈরি হয়েছিল, তাও জানাতে ভোলেননি দেশের প্রাক্তন অল রাউন্ডার। এমএস ধোনির নেতৃত্বে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ ও ৫০ ওভারের বিশ্বকাপ জিতলেও সৌরভকেই নিজের সব সময়ের অধিনায়ক বলে আখ্যা দিয়ে নতুন বিতর্ক তৈরি করেছেন যুবি।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications