IPL 2024: সল্টকে নিয়ে স্বস্তি পেতে পারে কেকেআর, আইপিএলের সমাপ্তি পর্যন্ত খেলবেন ইংল্যান্ড ক্রিকেটাররা?
আইপিএল শেষ হলেই বেজে যাবে টি২০ বিশ্বকাপের দামামা। ইতিমধ্যেই বেশিরভাগ দলই তাদের স্কোয়াডের নাম ঘোষণা করে দিয়েছে। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড আগে জানিয়েছিল, টি২০ বিশ্বকাপের দলে থাকা সব ক্রিকেটারকে পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি সিরিজ়ে খেলতে হবে। ফলে প্লে-অফে বাটলার, সল্টদের খেলার আশা ছিল না। তবে নতুন করে ফের আশার আলো দেখা যাচ্ছে।
ইতিমধ্যেই ১৪ পয়েন্ট নিয়ে আইপিএলেের প্লে-অফ অনেকটাই নিেশ্চিত করে ফেলেছে কেকেআর। কিন্তু প্লে -অফে উঠলেও ফিল সল্টের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় কারণ তিনি ইংল্যান্ডের পাকিস্তান সিরিজ ও বিশ্বকাপের স্কোয়াডে আছে। তবে লখনউ ম্যাচে নামার আগে ইংল্যান্ডের তারকাকে নিয়ে কিছুটা স্বস্তি নাইট শিবিরে।

পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের চার ম্যাচের টি২০ সিরিজের সঙ্গে সরাসরি সংঘাত আছে প্লে-অফগুলির। কারণ ২১ মে থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে আইপিএল-এর প্লে অফ। পাকিস্তান বনাম ইংল্যান্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ মে থেকে ৩০ মে পর্যন্ত। এই পরিস্থিতিতে যাতে প্লে-অফের দলে থাকা ইংল্যান্ড ক্রিকেটাররা আইপিএল দলের হয়ে খেলতে পারেন তার জন্য সচেষ্ট বিসিসিআই।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্লে-অফ পর্বেও সম্ভবত খেলতে পারবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। শুধু কেকেআরের সল্ট, রাজস্থানের বাটলার নন, প্লে অফে থাকতে পারেন চেন্নাইয়ের মইন আলি, পাঞ্জাবের বেয়ারস্টো, ব্রুকরাও।কিন্তু একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, এই সমস্যা মেটার মুখে। জানা গিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারতীয় বোর্ডের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানসূত্র মিলতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, ''আইপিএল নিলামের আগে পুরো মরশুম ক্রিকেটারদের খেলতে দেওয়ার নিশ্চয়তা দিয়েছিল ইসিবি। টি২০ বিশ্বকাপের কথা তখনই সবার জানা ছিল। প্রতিযোগিতার মাঝপথে হঠাৎ করে ক্রিকেটারদের ডেকে নেওয়া ঠিক নয়।এই নিয়ে ইসিবির সঙ্গে আমরা কথা বলছি। বিসিসিআই আশাবাদী, ইসিবি নিজেদের আশ্বাসের মর্যাদা রাখবে। নিলামের আগেই বিসিসিআই বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের বোর্ডের সঙ্গে কথা বলে নিয়েছিল।'
বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ডের প্রাথমিক এই দলটিই ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামবে। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে অংশ নেওয়ার আগে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড।ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল , 'সুযোগ পাওয়া প্লেয়ারদের মধ্যে যারা এখন আইপিএল খেলছেন তাদের পাকিস্তান সিরিজের আগে ফেরত আসতে হবে। যেটা শুরু হবে ২২ মে থেকে।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications