'আইপিএল ২০২১ আমিরশাহীতে হলেই ভাল হত', করোনাকে হারানো ঋদ্ধির এমন মন্তব্যের কারণ কী?

'আইপিএল ২০২১ আমিরশাহীতে হলেই ভাল হত', করোনাকে হারানো ঋদ্ধির এমন মন্তব্যের কারণ কী?

সদ্য করোনা ভাইরাসকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সফরে উড়ে যেতে পারবেন কিনা, তা সংশয়ের মধ্যেই এবার আইপিএল ২০২১-এর জৈব সুরক্ষা বলয় নিয়ে মুখ খুললেন ঋদ্ধিমান সাহা। কোনও রাখঢাক না করেই জানালেন টুর্নামেন্ট ভারতে না হলেই ভাল হত। পরিবর্তে কোন দেশে এবারের আইপিএল নিয়ে যাওয়া উচিত ছিল, তাও বলে দিলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

আমিরশাহীতে আইপিএল হলে ভাল হত

আমিরশাহীতে আইপিএল হলে ভাল হত

ভারতে আইপিএল ২০২১ পরিচালনার জন্য বিসিসিআইয়ের তৈরি করা জৈব সুরক্ষা বলয়ে যে ফাঁক ছিল, তা সোজাসাপ্টা ভাবেই বলেছেন ঋদ্ধিমান সাহা। তাঁর কথায়, করোনা ভাইরাসের তুমুল স্রোতের মধ্যে দেশের মাটিতে টুর্নামেন্ট না হলেই ভাল হত। তাঁর বিশ্বাস, গতবারের মতো এবারও সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল হলে, তা ঝুঁকিহীন হত।

গত মরসুমের অভিজ্ঞতা অসধারণ

গত মরসুমের অভিজ্ঞতা অসধারণ

করোনা ভাইরাসের কারণেই ২০২০ সালের আইপিএল ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার জৈব সুরক্ষা আরও বেশি আঁটোসাঁটো ছিল বলে কোনও রাখঢাক না করেই দাবি করেছেন ঋদ্ধিমান সাহা। বলেছেন, অনুশীলন করতে গিয়ে কিংবা ম্যাচ চলাকালীন ক্রিকেটার-সাপোর্ট স্টাফরা তো বটেই, মাঠ কর্মীরাও সম্পূর্ণ সুরক্ষিত ছিলেন। সে কারণে টুর্নামেন্ট চলাকালীন কোনও ব্যক্তির কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসেনি বলে স্মরণ করিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

করোনা আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা

করোনা আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা

সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে অনুশীলন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন ঋদ্ধিমান সাহা। দুটি নেগেটিভের পর ভারতীয় ক্রিকেটারের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছিল। তাঁর পাশাপাশি অন্যান্য দলের একাধিক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। সেই দুঃসহ অভিজ্ঞতার কথা আজীবন মনে রাখবেন ঋদ্ধিমান। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরে পরিবারের সদস্যরাও আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

বাড়িতেই শরীরচর্চা

বাড়িতেই শরীরচর্চা

ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখে আপাতত তিনি বাড়িতেই হাল্কা শরীরচর্চা করছেন বলে জানিয়েছেন ঋদ্ধিমান সাহা। মুম্বইয়ে জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার পর তাঁর আসল ফিটনেস ট্রেনিং শুরু হবে বলে জানিয়েছেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। উল্লেখ্য ইংল্যান্ডগামী ভারতীয় টেস্ট দলে অন্তর্ভূক্ত রয়েছেন ঋদ্ধি। সে দেশের বিমান ধরতে হলে বাংলার ক্রিকেটারকে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+