কেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টি টি-টোয়েন্টিতে খেলছেন না রোহিত, পিছনে কোন কারণ

কেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টি টি-টোয়েন্টিতে খেলছেন না রোহিত, পিছনে কোন কারণ

বৃহস্পতিবার পর্যন্ত ঠিক ছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক বিরাট কোহলি নিজে জানিয়েছিলেন যে দলের হয়ে ওপেন করবেন হিটম্যান। কিন্তু শুক্রবার ম্যাচের আগে টসের সময়ই ক্রিকেট ফ্যান সব আশায় জল ঢেলে দেন টিম ইন্ডিয়ার অধিনায়র নিজে। জানিয়ে দেন প্রথম দুটি টি-টোয়েন্টিতে খেলছেন না রোহিত শর্মা। আচমকা কেন এমন সিদ্ধান্ত, তা জানা গেল অবশেষে।

রোহিতকে বিশ্রাম

রোহিতকে বিশ্রাম

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টি-টোয়েন্টির জন্য ওপেনার রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। হিটম্যান সেই সিদ্ধান্ত হাসিমুখে মেনে নিয়েছেন বলেও জানানো হয়েছে। শিখর ধাওয়ান ও কেএল রাহুলের ফর্ম ঝালিয়ে দেখাই বিরাট কোহলিদের উদ্দেশ্য বলে জানা গিয়েছে।

দুর্দান্ত ছন্দে রোহিত

দুর্দান্ত ছন্দে রোহিত

চোট সারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন রোহিত শর্মা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও দুর্দান্ত ব্যাটিং করেছেন রোহিত। একটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

ব্যর্থ ধাওয়ান ও রাহুল

ব্যর্থ ধাওয়ান ও রাহুল

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে রোহিত শর্মার পরিবর্তে ভারতের প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন শিখর ধাওয়ান। যদিও এই ওপেনিং জুটি পুরোপুরি ব্যথ হয়। মাত্র ৪ রান করেন ধাওয়ান। কোনও রান না করেই সাজঘরে ফিরে যান রাহুল।

ব্যর্থ ভারতের ব্যাটিং অর্ডার

ব্যর্থ ভারতের ব্যাটিং অর্ডার

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ব্যর্থ হন বিরাট কোহলি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২৪ রান তুলতে সক্ষম হয় মেন ইন ব্লু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+