ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের প্রথম একাদশে বুমরাহের পরিবর্ত কে হতে পারেন
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের প্রথম একাদশে বুমরাহের পরিবর্ত কে হতে পারেন
ব্যক্তিগত কারণ দর্শীয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করেছে বিসিসিআই। এহেন পরিস্থিতিতে আগামী ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে জসপ্রীত বুমরাহের পরিবর্ত কে হতে পারেন, তার একটা আভাস দেওয়া হল।

চতুর্থ টেস্টে নেই বুমরাহ
আগামী ৪ মার্চ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতু্র্থ টেস্টে মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। ব্যক্তিগত কারণে ওই ম্যাচে খেলতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। ওই ম্যাচ থেকে ছুটি চেয়ে তিনি বিসিসিআই-এর কাছে আবেদন করেন। তা মঞ্জুর করে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

বুমরাহের সম্ভাব্য পরিবর্ত ১
চোট সারিয়ে প্রায় দুই মাস পর জাতীয় দলে ফিরেছেন উমেশ যাদব। তিনি নিজেকে ম্যাচ ফিট বলে প্রমাণ করেছেন। ফলে আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে তিনি জসপ্রীত বুমরাহের পরিবর্ত হতে পারেন।

বুমরাহের সম্ভাব্য পরিবর্ত ২
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে বল হাতে বাইশ গজ কাঁপানো মহম্মদ সিরাজ আগামী ম্যাচে ভারতের প্রথম একাদশে জসপ্রীত বুমরাহের পরিবর্তে সুযোগ পেতে পারেন। তবে সেই সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। কারণ অভিজ্ঞতার নিরিখে সিরাজকে হারিয়ে দিতে পারেন উমেশ।

বুমরাহের সম্ভাব্য পরিবর্ত ৩
আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্টে ভারতের হয়ে দুই ইনিংস মিলিয়ে মোট ১৯টি উইকেট নেন স্পিনাররা। একটি উইকেট নেন ফাস্ট বোলার ইশান্ত শর্মা। তারই নিরিখে আগামী ম্যাচে আরও এক অতিরিক্ত স্পিনারকে খেলাতে পারে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে জসপ্রীত বুমরাহের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব।












Click it and Unblock the Notifications