ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম শতরান করা ব্যাটসম্যান থেকে মোট তিন অঙ্কের পরিসংখ্যান

সিপিএলে প্রথম শতরান করা ব্যাটসম্যান থেকে মোট তিন অঙ্কের পরিসংখ্যান

আইপিএলের এক মাস আগে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টে অংশ নিতে চলা বহু ক্রিকেটার খেলবেন ইন্ডিয়ান সুপার লিগেও। সেই সব ক্রিকেটারদের দিকে নজর রাখছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। একই সঙ্গে নজর রাখা হচ্ছে সিপিএলের সামগ্রিক পরিসংখ্যানে। তারই অংশ হিসেবে দেখে নেওয়া যাক সিপিএলে প্রথম শতরান করা ব্যাটসম্যান থেকে মোট তিন অঙ্কের পরিসংখ্যান।

সবার প্রথমে শতরান

সবার প্রথমে শতরান

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএল ২০১৩ থেকে শুরু হলেও প্রথম বছর কোনও ক্রিকেটারের ব্যাট থেকে শতরান আসেনি। এর জন্য় এক বছর অপেক্ষা করতে হয়েছিল ক্রিকেট প্রেমীদের। ২০১৪ সালে কিংবদন্তি ক্রিস গেইলের ব্যাট থেকে টুর্নামেন্টের প্রথম শতরান এসেছিল। ৬৩ বলে ১১১ রানের অপরাজত ইনিংস খেলেছিলেন গেইল। পাঁচটি চার ও ১০টি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে।

টুর্নামেন্টে সবচেয়ে বেশি শতরান

টুর্নামেন্টে সবচেয়ে বেশি শতরান

ক্রিস গেইলকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ডন হিসেবে বিবেচনা করা হয়। টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রাহকের ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি শতরান (৪টি) হাঁকানোরও নজির। তাঁর সর্বোচ্চ স্কোর ১১৬। একই আসনে আসীন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অল-রাউন্ডার ডোয়েন স্মিথ (৪টি শতরান)। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১১০।

তালিকার দ্বিতীয় স্থানে রাসেল

তালিকার দ্বিতীয় স্থানে রাসেল

কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী অল-রাউন্ডার আন্দ্রে রাসেল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও ফুল ফোটাচ্ছেন। টুর্নামেন্টে দুটি শতরান রয়েছে তাঁর। রাসেলর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১২১।

একটি করে শতরান যাদের

একটি করে শতরান যাদের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে একটি করে শতরান করেছেন মার্নল স্যামুয়েলস (অপরাজিত ১০৬), কলিন মুনরো (অপরাজিত ১০০), কাইরন পোলার্ড (১০৪), শিমরোন হেটমের (১০০), গ্লেন ফিলিপস (১০৩) ও ব্রেডন কিং (অপরাজিত ১৩২)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+