ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ভারতের প্রথম একাদশ ঠিক কেমন হতে পারে?
ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ভারতের প্রথম একাদশ ঠিক কেমন হতে পারে?
অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজে হারিয়ে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে দুই দলের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। করোনা ভাইরাসের আবহে প্রায় এক বছর পর দেশে আন্তর্জাতিক ক্রিকেট শুরুর প্রথম ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে ভারত, তার একটা আভাস নিয়ে নেওয়া যাক।

ওপেনে রোহিত ও গিল
অস্ট্রেলিয়ার মাটিতে শেষ দুটি টেস্টে ভারতের হয়ে ইনিংস শুরু করেছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। তাঁদের পারফরম্যান্স বেশ চমকপ্রদ। ফলে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও ভারতের হয়ে রোহিত ও গিলকে ইনিংস শুরু করতে দেখা যাবে।

তিনে পূজারা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে হওয়া টেস্ট সিরিজে চেতেশ্বর পূজারার ব্যাটিং পারফরম্যান্স খুব আকর্ষণীয় না হলেও আলোচনার যোগ্য। তাই টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের তিন নম্বর স্থানটি এখনও তাঁর জন্যই বরাদ্দ।

মিডল অর্ডার
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছিলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সদ্য বাবা হওয়া টিম ইন্ডিয়ার হিট অ্যান্ড ফিট অধিনায়ক ফের বাইশ গজে ফিরছেন। তিনি চার নম্বরে ব্যাট করতে নামবেন। পাঁচ নম্বরে নামবেন ডেপুটি রাহানে। ব্যাটসম্যান ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহাকে হারিয়ে উইকেটরক্ষক হিসেবে আরও একবার টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেতে চলেছেন। তাঁকে ছয় নম্বরে ব্যাট করতে পাঠানো হতে পারে।

অল রাউন্ডার
ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টে অল রাউন্ডার হিসেবে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পেতে চলেছেন ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্রণ অশ্বিন।

বোলিং বিভাগ
মহম্মদ শামির অনুপস্থিতিতে ভারতের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ফের সুযোগ পেতে পারেন ইশান্ত শর্মা। খেলতে পারেন মহম্মদ সিরাজও।

ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রণ অশ্বিন, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।












Click it and Unblock the Notifications