বিরাট কোহলির ভারত লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে খেল তিন ধাক্কা

কাল থেকে লর্ডসে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের প্রথম টেস্টের পঞ্চম দিনটি বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় টেস্ট ড্র হয়েছিল। এরই মধ্যে লর্ডস টেস্টের আগে বিরাট কোহলির ভারত খেল তিন ধাক্কা।

পয়েন্ট কাটা ও জরিমানা

পয়েন্ট কাটা ও জরিমানা

ট্রেন্ট ব্রিজ টেস্টে ভারত ও ইংল্যান্ড দুই দলই ২০২১-২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মূল্যবান পয়েন্ট নষ্ট করেছে। সে কথা আজ জানিয়েছে আইসিসি। টেস্ট ড্র হওয়ার ফলে দুই দলেরই চার পয়েন্ট করে পাওয়ার কথা ছিল। কিন্তু স্লো ওভার রেটের কারণে বিরাট কোহলি ও জো রুটের দলকে দুই পয়েন্ট করে নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। একইসঙ্গে স্লো ওভার রেটের ফাঁদে জড়িয়ে পড়ায় ভারত ও ইংল্যান্ড, দুই দলকেই ম্যাচ ফি-র ৪০ শতাংশ করে জরিমানা ধার্য করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

বিরাট পতন

বিরাট পতন

ট্রেন্ট ব্রিজে প্রথম বলেই আউট হওয়ার মাশুল বিরাট কোহলিকে দিতে হয়েছে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও। তিনি ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ নেমে পাঁচে চলে গিয়েছেন, তাঁর পয়েন্ট ৭৯১। অন্যদিকে শতরান-সহ দুই ইনিংসেই ইংল্যান্ডের সফলতম ব্যাটসম্যান তথা অধিনায়ক জো রুট এক ধাপ উঠে এসেছেন চার নম্বরে। তাঁর পয়েন্ট ৮৪৬। ৭৬৪ পয়েন্ট নিয়ে রোহিত শর্মা রয়েছেন ছয়ে, ৭৪৬ পয়েন্ট নিয়ে ঋষভ পন্থ সাতে। প্রথম একাদশে এই তিন ভারতীয় ব্যাটসম্যানই রয়েছেন। ট্রেন্ট ব্রিজের ব্যর্থতায় অজিঙ্কা রাহানে নেমে চলে এসেছেন ১৪ নম্বরে, চেতেশ্বর পূজারা অষ্টাদশ স্থানে। একমাত্র লোকেশ রাহুলই দুই বছর পর টেস্ট খেলতে নেমে ব্যাটসম্যানদের তালিকায় যুগ্ম ৫৬ নম্বরে উঠে এসেছেন।

বুমরাহ-র উত্থান

বুমরাহ-র উত্থান

ট্রেন্ট ব্রিজ টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট-সহ টেস্টে ৯ উইকেট পেয়েছেন ভারতীয় পেসায় জসপ্রীত বুমরাহ। বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিনি ৭৬০ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছেন। প্রথম টেস্ট না খেললেও রবিচন্দ্রন অশ্বিন ৮৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখলে রেখেছেন। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড এক ধাপ নেমে চলে গিয়েছেন আটে। তবে জেমস অ্যান্ডারসন ৭৯৫ পয়েন্ট নিয়ে এক ধাপ উঠে সপ্তম স্থানে এসেছেন। ব্যাট হাতে ট্রেন্ট ব্রিজে সফল রবীন্দ্র জাদেজা অলরাউন্ডারদের তালিকায় ৩৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। অশ্বিন এই তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে।

শার্দুলের জায়গায় অশ্বিন?

লর্ডসে ভারতের প্রথম একাদশে একটিই পরিবর্তন হতে চলেছে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে শার্দুল ঠাকুরের ছিটকে যাওয়ার প্রবল সম্ভাবনা। গতকাল শার্দুল লর্ডসে গেলেও জিমেই কাটিয়েছেন ফিজিও নীতিন প্যাটেল ও ট্রেনার নিক ওয়েবের তত্ত্বাবধানে। এখন শার্দুল না খেললে তাঁর জায়গায় কাকে খেলানো হবে তা নিয়েই চলছে জল্পনা। ভারত চার পেসারেই খেললে ইশান্ত শর্মা বা উমেশ যাদব খেলবেন। ব্যাট হাতে আট নম্বরে ভরসা দিয়েছিলেন শার্দুল। বিরাটরা এক স্পিনারে নামায় ট্রেন্ট ব্রিজে বাইরে ছিলেন অশ্বিন। ব্যাটিং দক্ষতার জন্য শার্দুলের জায়গায় তিনিও প্রথম একাদশে আসতে পারেন। সবটাই নির্ভর করছে বিরাট বা টিম ম্যানেজমেন্ট কোন কম্বিনেশনে নামতে চাইবে তার উপর। কেন না অশ্বিন এলে ভারতকে ফিরে যেতে হবে তিন পেসার ও দুই স্পিনার কম্বিনেশনেই।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+