লন্ডনে কোহলি, অজিদের বিরুদ্ধে মেগা ফাইনালের ‘প্রস্তুতি’ শুরু বিরাটের

কয়েকদিন আগেই স্ত্রীকে সঙ্গী করে ভারত ছেড়েছিলেন বিরাট কোহলি। বিরুষ্কার গন্তব্য কোথায় ছিল সেটা নিয়ে ছিল জল্পনা। অবশেষে শনিবার সকালেই যাবতীয় জল্পনার অবসান ঘটালেন কিং কোহলি। সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়ে দিলেন লন্ডনেই রয়েছেন তিনি।

এই ছবিতে তাঁকে হাসিমুখেই দেখা যাচ্ছে। পরনে রয়েছে নীল রঙের জামা ও জিন্স। সঙ্গে রয়েছে একই রঙের টুপি। সঙ্গে লেখা 'লন্ডন মর্নিং'। অর্থ্যাত বিরাটের মিশন এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সাদা বলের এবার বিরাট ফোকাসে লাল বল। বেলা গড়াতেই টুইটারে টেস্ট ম্যাচ খেলার এবং প্রস্তুতির আরও দুটি ছবিও টুইটারে পোস্ট করেলন কোহলি।

১

আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই ম্যাচেও বিরাটের ব্যাটের দিকে তাকিয়ে আছেন ভারতীয় সমর্থকরা। শনিবার সমাজ মাধ্যমে সক্রিয় হয়ে কোহলি কিন্তু বুঝিয়ে দিলেন তিনি মানসিকভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।এর আগেও ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সফরে এলেই তাঁর সঙ্গে আসতেন অনুষ্কা শর্মা। এবারও স্ত্রী ও কন্যা ভামিকাকে নিয়ে বিদেশে পা রেখেছেন বিরাট।

অজিদের বিরুদ্ধে বিরাটের টেস্ট রেকর্ড বেশ ভালো। এখনও পর্যন্ত ২৪টি টেস্টের ৪২টি ইনিংসে ১৯৭৯ রান করেছেন বিরাট। গড় ৪৮.২৬। স্ট্রাইক রেট ৫২.২৫। সঙ্গে রয়েছে ৮টি শতরান ও ৫টি অর্ধ শতরান। সর্বোচ্চ গত বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে ৩৬৪ বলে ১৮৬ রান। এমনকি ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজেই তিন বছর পর শতরান করেন কোহলি। দলে যতই রোহিত-পূজারা-রাহানে থাক, ভারতীয় ব্যাটিংয়ের নিউক্লিয়াস কিন্ত সেই কিং কোহলি।

২

৩০ মে-র মধ্যে ওভালে পৌঁছে যাবে গোটা ভারতীয় দল। পরপর দু'বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত। প্রথমবার নিউজিল্যান্ডের কাছে হেরে খেতাব হাতছাড়া হয়েছে। এবার কিন্তু খালি হাতে ফিরতে নারাজ টিম ইন্ডিয়া। এক দশকের কাছাকাছি সময় আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত।

৩

বৃহস্পতিবার থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাহুল দ্রাবিড়ের দল। লন্ডনের ওভালে অনুশীলনের ছবি পোস্ট করা হয় বোর্ডের ওয়েবসাইটে। সেখানে নতুন জার্সিতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের। ছিলেন শার্দূল ঠাকুর, উমেশ যাদবরা। কোচিং স্টাফের সঙ্গে নতুন জার্সিতে দেখা যায় দ্রাবিড়কেও। নীল জার্সিতে নতুন লোগো।


এদিকে লন্ডনে পৌঁছেই বিরাট সুখবর পেয়েছেন কোহলি। সমাজ মাধ্যেম তাঁর জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে। ইনস্টাগ্রামে বিরাটের ফলোয়ারের সংখ্যা পৌঁছালো ২৫০ মিলিয়নে। বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসাবে এই নজির স্পর্শ করলেন বিরাট কোহলি। এক নম্বরে রয়েছেন পর্তুগালের অধিনায়ক রোনাল্ডো। তাঁর ফলোয়ারের সংখ্যা ৫৮৫ মিলিয়ন। অন্যদিকে পিএসজি তারকা লিওনেল মেসি রয়েছেন দুই নম্বরে। তাঁর ৪৬১ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+